• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বরকলে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2020   Wednesday

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বুধবার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটির বরকলে মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি সংস্থা   প্রগ্রেসিভ এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বরকল উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা। বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা। বরকল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিহারী চাকমা, বরকল রাগীব রাবেয়া কলেজ অধ্যক্ষ নৈচিং রাখাইন(শ্রেষ্ঠ জয়িতা) এবং জ্ঞান দেবী চাকমা (শ্রেষ্ঠ জয়িতা)।

 

এসময় বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমা,বেসরকারি  সংস্থা  প্রগ্রেসিভ (এনজিও)এর  উপজেলা ফিল্ড  অফিসার  জোনাকি  চাকমা,উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা,সেলাই ট্রেডের প্রশিক্ষক সুচরিতা চাকমা ও বিউটিফিকেশন ট্রেডের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা সহ বিউটিফিকেশন ও সেলাই ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য ২জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

 

প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা বলেন, বেগম রোকেয়ার অবদানে নারী সমাজ এগিয়ে।তিনি বলেন, বেগম রোকেয়া জীবনাদর্শ সম্পর্কে অধ্যয়ন করলে বুঝা যায় তিনি ছিলেন  নারীদের অনুপ্রেরণাদানকারী।তার অবদানে নারী সমাজ অাজ পুরুষের সহবস্থানে। 

 

তিনি আরো বলেন,বেগম রোকেয়া স্বামীর মৃত্যুর অাগে রেখে যাওয়া সঞ্চয়ী অর্থ দিয়ে   কলকাতায় ৮জন শিক্ষার্থী নিয়ে স্কুল প্রতিষ্ঠা করে নারী সমাজে বড় অবদান রেখে গেছেন।

 

তিনি আরো বলেন  বেগম রোকেয়ার মতো প্রত্যক নারীর উদ্দেশ্য থাকা উচিত। তিনি বরকল উপজেলা অতীত ও বর্তমান শিক্ষার  অবস্থার প্রেক্ষাপটে  আলোকপাত করে বলেন,৮০এর  দশকে জুনিয়র স্কুল এবং কলেজ না থাকায় মেট্রিক পাশ,এইচএসসি  পাশ ছাত্র ছাত্রী খুঁজে পাওয়া বড় কষ্টকরে ছিল।  আর সেই জায়গায় বর্তমানে স্কুল,কলেজ প্রতিষ্ঠা হওয়ায় মেট্রিক পাশ, এইচএসসি এ পাশের অভাব নেই বলে মন্তব্য করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা। 

 

সভাপতি বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন,বিংশ শতাব্দীতে  নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। ১৮৮০ সালে ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম।তিনি ৫২ বছর জীবনে নারী জাগরণে যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তা অতুলনীয়। 

 

তিনি বলেন, প্রতি বছর ন্যায় জাঁকজমকপূর্ণভাবে রোকেয়া দিবস উদযাপন করা হতো। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে উদযাপন করা হলেও দিবসটি সাফল্যমণ্ডিত হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন। 

 

তিনি আরো বলেন, জয়িতা হচ্ছে নারী জাগরণের প্রতীক। জন্মসূত্রেই নারীরাই জয়িতা। একজন নারীই পারে জাতি সৃষ্টি করতে পারে।নারীদের মাধ্যমে পরিবার থেকে শুরু করে সমাজ,রাষ্ট্র সকল ক্ষেত্রে ভালো কিছু আশা করা যায় বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ