• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল আওয়ামীলীগের নেতাকর্মীরা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2020   Wednesday

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের  প্রভাবে শ্রমিক সংকটে অসহায় হয়ে পড়া দরিদ্র কৃষকের ধান যৌথভাবে কেটে দিয়ে ঘরে তুলে দিয়েছে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ এর নেতাকর্মীরা।

 

বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে  উপজেলার টিলাপাড়া এলাকায় মহালছড়ি যৌথখামার ত্রিপুরা পাড়া এলাকার বাসিন্দা দরিদ্র কৃষক সরেঞ্জয় ত্রিপুরা বর্গা নিয়ে চাষ করা  এক একর  জমির  পাকা ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দিয়েছে আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

 

এ সময় উপস্থিত ছিলেন,  মহালছড়ি উপজেলা যুবলীগের সভাপতি দীপন ধর, ছাত্রলীগের সহ-সভাপতি মনিশংকর চৌধুরী, সেচ্ছাসেবকলীগের সভাপতি লিটন আচার্য, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরীসহ প্রায় ৩০ জন নেতাকর্মী।

 

শ্রমিক সংকটের এ দুর্যোগ মূহুর্তে আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা যাঁরা এগিয়ে এসেছেন  কৃষক সরেঞ্জয় ত্রিপুরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বেচ্ছায় যাঁরা শ্রম দিয়েছেন সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

মহালছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ এর সভাপতি দীপন ধর বলেন, বৈশি^ক মহামারি করোনা ভাইরাস এর প্রভাবে শ্রমিক সংকট দেখা দিলে  কৃষক বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার  নির্দেশ পালন করতে  মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল এর পরামর্শে আওয়ামীলীগ এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এলাকার গরীব ও শ্রমিক সংকটে অসহায় হয়ে পড়া চাষীদের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ