• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বরকলে বিভিন্ন পাড়া কেন্দ্রে খেজুর বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2020   Tuesday

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের যৌথ উদ্যাগে মঙ্গলবার রাঙামাটির বরকলে  স্কুল ফিডিং কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন পাড়া কেন্দ্রে খেজুর বিতরণ করা হয়েছে।

 

আইমাছড়া ইউনিয়নে জগন্নাথছড়া পাড়া কেন্দ্রে খেজুর বিতরণ কর্মসূচী উদ্ভোদন উপলক্ষে পাড়া কেন্দ্রের কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।   

           

আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটের উপ-পরিচালক কক্সি তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা ও ঢাকা প্রধান কার্যালয় ওয়ার্ল্ড ফুডের প্রোগ্রাম এ্যাসোসিয়েট ক্যাপাসিটি স্ট্রেংদেনিং মাসুমা চৌধুরী। 

 

এসময় আইমাছড়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য (সংরক্ষিত)  শুভ মালা চাকমা, উপজেলা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সহকারী ব্যবস্থাপক তিমির বরন চাকমা, স্কুল ফিডিং প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফুডের ফিল্ড মনিটর রিনি চাকমা ও ফিল্ড মনিটর স্নেহ কুমার চাকমা আইমাছড়া ইউনিয়ন ১৫৪ নং মৌজার কার্বারী ও এসএমসি কমিটির সভাপতি জীবন মোহন চাকমা সহ   বিভিন্ন পাড়া কেন্দ্রের পাড়াকর্মী, মাঠ সংগঠক,ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 

সভা শেষে বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটের ব্যবস্থাপনায় জগন্নাথছড়া পাড়া কেন্দ্রের ১৬ শিক্ষার্থীদের মাঝে ১কেজি করে খেজুর বিতরণ করা হয়। একইভাবে অন্যান্য পাড়া কেন্দ্রেও শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতণের ব্যবস্থা করা হয়। এসব খেজুর বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ক্যাপাসিটি স্ট্রেংদেনিং মাসুমা চৌধুরী।                                                                            

প্রধান অতিথি বক্তব্যে বিধান চাকমা বলেন, পরিচর্যা হল শরীর সুষ্ঠ থাকার মূল চাবিকাঠি। ভবিষ্যতে পরিপক্ব মানুষ হিসেবে উপহার দিতে সকল মায়ের এখন থেকে বাচ্চাদের পরিচর্যা করতে হবে এবং নিজেকে সুষ্ঠ রাখতে সচেতনতা বৃদ্ধি করতে হবে।  

 

তিনি  আরো বলেন বাচ্চারা যাতে রোগাগ্রস্থ না হয় তাদের সচেতনতার সাথে পুষ্টিকর খাদ্য দিয়ে পরিচর্যা করতে হবে। অার সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সমাজের অগ্রসর অংশ হিসেবে স্ব-স্ব এলাকায় সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে নানানভাবে অবদান রাখতে হবে এবং তৃণমূল পর্যায়ে সচেতনমূলক বার্তা পৌঁছে দেয়ার নির্দেশ দেন  তিনি।

 

বিশেষ অতিথি বক্তব্য মাসুমা চৌধুরী বলেন, জীবাণুমুক্ত রাখতে বাচ্চাদের সচেতন করা দরকার। এমনকি খাওয়ার অাগে এবং পরে কি কি করা উচিৎ সে বিষয়ে বাচ্চাদের সচেতন করা এবং পরিবারের সবাইকে সচেতন হওয়া দরকার। 

 

তিনি বলেন স্কুলের বাচ্চাদের গুণগত পুষ্টি প্রদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ফিডিং প্রকল্পের অাওতায় খেজুর বিতরণের উদ্যোগটি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কাজটি হাতে নিয়েছে। তিনি বলেন খেজুর রক্ত তৈরি করার একটি উৎস। বাচ্চাদের জন্য এটি খুবই উপকারী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

       

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ