• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Oct 2019   Saturday

জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


চতুর্থ শ্রেনির ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন। জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্ন-সম্পাদক রফিক তালুকদার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, শ্রম বিষয়ক মোঃ হানিফ, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, মহিলা যুবলীগের আহবায়ক রোকেয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আলোচনা সভা শেষে অথিতিরা ও নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটেন।


এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বনরুপা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত ভবন চত্বরের সামনে গিয়ে শেষ হয়।


সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যুদ্ধবিধস্থ দেশটিকে স্বাধীন করে প্রথমেই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়েছিলেন। আজ তারই সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে উন্নয়নের ধারা সূচিত হয়েছে তা কোন সরকারের আমলেই সম্ভব হয়ে উঠেনি।

 

বক্তারা আরো বলেন, বিশেষ করে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের মজুরি বৃদ্ধি, তাদের আয় ব্যয়ের সাথে সংঘতি রেখে তাদের আবাসন ব্যবস্থা করাসহ তাদের শ্রমের সঠিক মর্যাদা দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেননা একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি হচ্ছেন এ দেশের শ্রমিকরা। কাজেই শ্রমিকদের ঘাম ও শ্রমের মাধ্যমেই দেশ আজ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ