• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে গুর্খা সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2019   Sunday

বাংলাদেশে বসবাসরত গুর্খা সম্প্রদায় ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে সরকারি স্বীকৃতি পাওয়ায় রাঙামাটির গুর্খা সম্প্রদায়ের নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ^াসী। দেশের সকল জনগোষ্ঠীদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সরকারি নীতি অনুসরণ করে যে যে সম্প্রদায় যেসব সুবিধা পাবে সেসব সুবিধা তাদেরকে প্রদান করা হবে বলে চেয়ারম্যান গুর্খা সম্প্রদায়ের নেতৃবৃন্দদেরকে আশ^স্ত করেন।

 

রোববার গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধিরা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।

 

সাক্ষাৎকালে গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি সঙ্গীত শিক্ষক মনোজ বাহাদুর গুর্খা, তার সহধর্মিনী, সাংবাদিক মিল্টন বাহাদুর, সঙ্গীত শিক্ষক দীলিপ বাহাদুর, শিক্ষক মঙ্গল ছেত্রী ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নিপু মায়া ছেত্রী উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে গুর্খা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী টুপি ও উত্তরীয় চেয়ারম্যানকে উপহার দেন মনোজ বাহাদুর গুর্খা।  

 

সাক্ষাৎকালে গুর্খা সম্প্রদায়ের প্রতিনিধি মনোজ বাহাদুর গুর্খা সম্প্রদায়কে আইনের মাধ্যমে নৃ-গোষ্ঠীদের তালিকায় অন্তর্ভুক্ত করায় তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পাহাড়ের অন্যান্য সম্প্রদায়ের ন্যায় গুর্খা সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, কৃষ্টি ও কালচার। তাই প্রত্যেক সাংস্কৃতিক অনুষ্ঠানে গুর্খা সম্প্রদায় যেন তাদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সরকারি সকল সুযোগ সুবিধা গুর্খা সম্প্রদায়ের জনগোষ্ঠীরা পায় সে বিষয়ে দৃষ্টি রাখার জন্য তিনি চেয়ারম্যনকে অনুরোধ করেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ গেজেটের এস,আর ও, নং-৭৮-আইন-২০১৯, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০(২০১০ সনের ২৩ নং আইন)এর ধারা ১৯ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার উক্ত আইনের তফসিলের পরিবর্তে নি¤œরূপ নতুন তফসিল প্রতিস্থাপন করে তফসিল ধারা ২(১) ও ধারা ১৯ দ্রষ্টব্যের ক্রমিক নং ৩০ এ গুর্খা সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ