• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2019   Sunday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি জেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার জেলা দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। এছাড়াও বিশেষ অথিতি হিসেবে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহুল আমিন, হাজী কামাল উদ্দিন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াদ হোসেন রুবেল, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মিশুক দেবনাথ, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কাউছার প্রমুখ বক্তব্য রাখেন।


আলোচনা সভা শেষে অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ সব শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ঘাতকেরা যখন বঙ্গবন্ধু এ বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তর করার জন্য তাঁর শ্রম মেধা দিয়ে কাজ করে আসছিল ঠিক তখনি ১৯৭১ এর পরাজিত শক্তিরা ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট কালো রাতে কাপুরুষের মত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিনী, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ সকলকে হত্যা করে।

 

আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে মোস্তাকের মত বঙ্গবন্ধুর কুখ্যাত হত্যাকারী যেমন ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এজন্য সবাইকে সদা সতর্ক থাকতে হবে এবং প্রতিহত করতে হবে। যেসব আওয়ামীলীগের ছদ্ববেশী নেতাকর্মী যারা বিএনপির সাথে আতাত করে তারা কখনো আওয়ামীলীগের কর্মী হতে পারে না। এসব লোকদেরকে চিহ্নিত করতে হবে এবং এদের থেকে সতর্ক থাকার অনুরোধ জানান বক্তারা।

 

বক্তারা আরো বলেন, ১৫ আগস্টের শোককে আমরা শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের রোল মডেল হিসেবে ইতোমধ্যে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ কারার আহব্বান জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ