• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস ডেলিগেটের সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2019   Tuesday

মঙ্গলবার ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর ডেলিগেট লরা ডিস্কিন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সাথে তার অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে সাক্ষাতকার অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর প্রোগ্রাম এডভাইজার কর্ণেল(অবঃ) মুহাম্মদ শাহনূর রহমান, ইকোনমিক সিকিউরিটি জেনারেলিস্ট মং ক্য থিং, রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ইউনিট অফিসার নুরুল করিম এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

মিজ লরা ডিস্কিন সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যানকে বলেন, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় ২০১৬ সাল থেকে তিন পার্বত্য জেলায় অর্থনৈতিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এই প্রকল্পের ধারাবাহিকতায় খুব শীঘ্রই ওয়াটার এন্ড স্যানিটেশনের উপর কাজ শুরু হবে। তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস রাজনীতি, নৃতাত্বিক, ধর্ম সবকিছুর উর্ধে থেকে সকল মানুষের কল্যাণে বিশ্ব মানবাধিরকে অগ্রাধিকার দিয়ে কাজ করে।

 

পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ডেলিগেট লরা ডিস্কিনকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের আর্থ-সামাজিক উন্নয়নে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস এর সহযোগিতায় চলমান অর্থনৈতিক নিরাপত্তা প্রকল্পটি এলাকার উন্নয়নে বেশ ভালো ভূমিকা রাখছে। তিনি এ প্রকল্পের উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে আরও কার্যকর অবদান রাখার জন্য প্রতিনিধিকে অনুরোধ জানান।  

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ