• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে ৪৪টি বৌদ্ধ বিহারে ত্রিপিটক বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2019   Friday

শুক্রবার রাঙামাটির ৪৪টি বৌদ্ধ বিহারে বিনামূল্যে ত্রিপিটক বিতরণ করেছে চট্টগ্রামস্থ ত্রিপিটক রিসার্চ সোসাইটি।


শহরের আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে এ উপলক্ষে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তি দান, সংঘদানসহ ধর্মসভা অনুষ্ঠিত হয়।


পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সহ সভাপতি ভদন্ত ধর্মকীতি মহাথের সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠান উদ্বোধন করেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহা সচিব ভদন্ত এস লোকজিৎ থেরো। প্রধান ধর্ম দেশনা করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ সাধারণ সম্পাদক ভদন্ত শুভদর্ষী মহাথেরো।

 

ধর্ম সভায় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহিদুজ্জামান মহসিন রোমান ,, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উদয়ন বড়–য়াসহ বিহার পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া ভিক্ষুসংঘ ত্রিপিটকের বিভিন্ন বিষয় তুলে ধরে ধর্মদেশনা দেন। রাঙ্গামাটি বড়–য়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটি ত্রিপিটক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। রাঙামাটির বিভিন্ন উপজেলার বৌদ্ধ বিহারে পরিচালনা কমিটির নেতৃবৃন্দের

কাছে ত্রিপিটক গ্রন্থ হস্তান্তর করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ