• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শ্রদ্ধায় ভালোবাসায় কমরেড আব্দুল রশীদকে স্মরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jun 2019   Tuesday

শ্রদ্ধায়-ভালোবাসায় শহীদ সাংবাদিক কমরেড আব্দুল রশীদকে স্মরণ করেছে সহযোদ্ধারা। মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পৌর পার্ক এলাকায় আব্দুল রশীদের স্মৃতিসৌধে তার ২৯তম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ যুব ইউনিয়ন রাঙামাটি জেলা শাখা। এসময় জেলা কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে শহীদ আব্দুল রশীদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতিয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলার সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মিল্টন বিশ্বাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়াসহ অন্যরা।

 

এসময় বক্তারা বলেন, কমরেড আব্দুল রশীদ পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রক্রিয়ার অন্যতম একজন নেতা ছিলেন। বাম মতাদর্শিক এই ব্যক্তি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথেও জড়িত ছিলেন। আমাদের কমরেড রশীদের আদর্শকে বুকে ধারণ করতে হবে। রশীদ হত্যার ২৮ বছর পার হলে গেলেও এখনও এই হত্যাকান্ডের বিচার হয়নি।’

 

তারা আরও বলেন, ‘আজ দেশে এক ধরণের ফ্যাসিবাদী শাসন বলবৎ আছে। ইট পাথরের উন্নয়নে দেশের মানুষ সুখে-শান্তিতে নেই। কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা। অন্যদিকে শোষকরা আরও শোষণ করে চলছে। মানুষের জন্যই রাষ্ট্র, সরকার; মানুষের কথা রাষ্ট্রকেই ভাবতে হবে। উদাসীন ভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আজ দেশে বেকার সমস্যা আরও বেড়ে গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ছাত্ররা বেকার জীবন পার করছে।’

 

উল্লেখ্য, ১৯৮৯ সালের এই দিনে আততায়ীর গুলিতে নিজের পত্রিকা পার্বত্য বার্তা অফিসে কাজ করার সময় নিহত হন প্রথিতযশা এই সাংবাদিক ও সমাজকর্মী। আব্দুল রশীদকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শান্তি প্রক্রিয়ার অন্যতম নেতা ছিলেন। ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী বাংলাদেশ যুব ইউনিয়নসহ অন্যান্য সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথেও যুক্তি ছিলেন শহীদ আব্দুল রশীদ। বাম রাজনীতির সাহসী নেতা, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, সাবেক চৌকস ছাত্রনেতা, সুবক্তা আর অসাধারণ গুণাবলীর অধিকারী আব্দুল রশীদ খুব সহজেই সবার হৃদয় জয় করতে পারতেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ