• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2018   Friday

আয়কর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও রাঙামাটিতে শুক্রবার থেকে চার দিন ব্যাপী আয়কর মেলা হয়েছে।


রাঙামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজ সেন্টারে আয়কর বিভাগ চট্টগ্রাম কর অঞ্চল-৩ আয়োজিত চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ব্রেঞ্চ এর ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনাল সদস্য (কর কমিশনার) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙামাটি চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিজ সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ, কর অঞ্চল-৩ চট্টগ্রাম কর কমিশনার ফরিদ আহমেদ।


এবারের মেলায় সোনালী ব্যাংকের বুথসহ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য নির্দিষ্ট বুথ, সিনিয়র সিটিজেন, নারী মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য পৃথক বুথ ও ট্যাক্স এডুকেশন বুথ রয়েছে।


সভায় বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের বিকল্প নেই। আর অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে হলে করের আওতা বৃদ্ধিসহ কর বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।


তাই দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে সমাজের বিত্তবানরা সবার আগে এগিয়ে আসা জরুরী। তাই আয়করের প্রতি জনগণের ভয়ভীতি দূর করতে মেলার আয়োজন করা হয়েছে। চারদিনের মেলায় এক ছাদের নিচে রিটার্ন, আয়কর গ্রহণ ও যাবতীয় পরামর্শ মিলবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ