• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

ডাকসু নবনির্বাচিত জিএস ফরহাদ রাঙামাটিরই আলোকিত সন্তান

বিশেষ প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2025   Thursday

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক(জিএস) এসএম ফরহাদ রাঙামাটির একজন আলোকিত সন্তান। তিনি লংগদু উপজেলার গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার ফোরকান আহমদের সন্তান।

জানা গেছে, ঢাকসুর নব নির্বাচিত জিএস ফরহাদ লংগদু উপজেলার দুর্গম মাইনিমুখ ইউনিয়নের ছেলেবেলা বেড়ে উঠা। ২০১৫ সালে মাইনীর গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর চট্টগ্রামের বায়তুশ শরফ মাদরাসা থেকে আলিম পাস করেন তিনি। পরবতীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ফরহাদের মায়ের নাম উম্মে হাবিবা।
ফরহাদের ঢাকসুর জিএস হওয়ায় বাবা ফোরকান আহমদের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, তার ছেলে ডাকসুর জিএস হওয়ার পেছনে পারিবারিক কৃতিত্ব নেই, এটি আল্লাহের স্পেশাল আল্লাহের রহমত। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাথীদের আন্তরিক সহযোগিতায় সে জিএস নির্বাচিত হয়েছে। এ বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের বিজয়। সুখরিয়া আদায় করছি আল্লাতালা যেনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীদের সমস্ত কিছু দাবী-দাওয়া ও আশা পূরণে তার ছেলে যথেষ্ট ভূমিকা রাখতে পারে তা আল্লাহ কাছে দোয়া কামনা করছি।
তিনি আরো বলেন, পাহাড় সমতল ভাববার কোন সুযোগ নেই। আল্লাতালা চাইলে দুগর্ম এলাকার মানুষ হলেও অনেক কিছু করতে পারে। ঢাকসুতে আমাদের রাঙামাটির ছেলে সর্বমিত্র চাকমাও রয়েছে। আমরা সবাই মানুষ এবং মানুষ হিসেবে সবাই সবাইয়ের জন্য।
ফরহাদের বাবা বলেন, ফরহাদ ছোট বেলা থেকে শান্তশিষ্ট ও মেধাবী ছাত্র ছিল। সে সব সময় নিরিবিলিতে থাকতো। তবে ছোট বেলাকার স্পেশাল কোন বন্ধু আসে কিনা জানি না। তবে তার ক্লাশের অনেক সহপাঠী ছিল। তবে ফরহাদের ছোট বেলার সময় তিনি দায়িত্ব পালন করতে গিয়ে ছেলের কাছ থেকে একটু দুরে থেকেছেন। বন্ধুদের সাথে ঘুরাফেরা করতে তার চোখে পড়েনি। তবে সে সব সময় পড়াশুনা নিয়ে নিজেকে ব্যস্ত রাখতো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ