• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

রাঙামাটিতে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
সংঘাত, হানাহানি, রক্তপাত নয়, মৈত্রী ভাব নিয়ে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2021   Friday

সংঘাত নয়, হানাহানি নয়, রক্তপাত নয় মৈত্রী ভাবনিযে আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈংসিং এমপি। তিনি শান্তি সম্প্রতি ঐক্য থাকলে কোন সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

 

মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শান্তি ও সম্প্রতির জায়গা বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব আরো একবার প্রমান করেছে। পার্বত্য অঞ্চলের অ্যাডভেঞ্চার যুক্ত টুরিজমকে বিকশিত করতে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসব ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


শুক্রবার (১৫ জানুয়ারী) রাঙামাটি চিংলা মং চৌধুরী মারি ষ্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপল্েয ১১ থেকে ১৫ জানুয়ারি পাঁচদিন ব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের পুরষ্কার বিতরনী ও সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।


এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। করা হয়েছিলো।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজনে ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনে সভাপতি নব বিক্রম কিশোর ত্রিপুরা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের সচিব সুদত্ত বিকাশ চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংশুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন। স্বাগত বক্তব্যে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম নিজামী। অনুষ্ঠান শেষে অংশ গ্রহনকারী ১শজনের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে ফানুস বাতি, আতশবাজি প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে পার্বত্যাঞ্চলের জনগনের অংশ গ্রহন নিশ্চিত করা, মুজিব বর্ষ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করা, পার্বত্য চট্টগ্রামে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশীয় ও আর্ন্তজাতিকভাবে উপস্থাপন, রোমাঞ্চ প্রিয় তরুনদের উৎসাহ প্রদানের মাধ্যমে বিশ^ব্যাপী অ্যাডভেঞ্চারমূলক কার্যক্রমে তাদের অংশগ্রহন বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ, অ্যাডভেঞ্চার কার্যক্রমের মাধ্যমে তরুনদের মাঝে সাহস ও দেশ প্রেম জাগ্রত করা, চ্যালেঞ্জিং বিভিন্ন ইভেন্টে তরুনদের অংশ গ্রহনের মাধ্যমে আতœপ্রত্যায়ী ও উদ্যামী যুব সমাজ গড়ে তোলা, তরুনদের মধ্যে শৃংখলা,পরোপকার,সহনশীলতাসহ বিভিন্ন মানবিক গুনের বিকাশ ঘটানো, পার্বত্য চট্টগ্রামে পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগানো ও এ অঞ্চলে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে জনপ্রিয় করে তোলার লক্ষে এই বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের আয়োজন।


এই অ্যাডভেঞ্চার উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে ১শ জন প্রতিযোগি অংশ নিয়েছেন। তার মধ্যে পার্বত্য তিন জেলা থেকে ৫০ জন প্রতিযোগি অংশ নেন। এর মধ্যে নারী প্রতিযোগি রয়েছেন ৪৩ জন। ১শ জন প্রতিযোগির মধ্যে রাঙামাটি জেলায় ৪০ জন, বান্দরবান জেলায় ৩০ ও খাগড়াছড়ি জেলায় ৩০ জন প্রতিযোগি বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতার মধ্য ট্রেইল রান ও পেলিং, কানিওনিং , কায়াকিং, ট্রেকিং, রোপ কোর্স, কেভ ডিসকভারি, হাইকিং ও ট্রেইল রান, ট্রেজার হান্ট, ক্যাম্প ওরিয়েননটশন, হাইকিং, ফুরমোন পাহাড় ট্রেকিংসহ ইত্যাদি।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম এখন সম্প্রীতি ও মৈত্রিময় অঞ্চল। এক সময় পার্বত্য চট্টগ্রামকে হেয় চোখে দেখা হতো, এখন পার্বত্য চট্টগ্রামকে হেয়ভাবে দেখার সুযোগ নেই।


পার্বত্য মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ৯৭ সালের ২রা ডিসেম্বর শান্তি চুক্তি সম্পাদনের পর থেকে অশান্ত পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস বইতে শুরু করে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এখন উন্নয়নের মহাসড়কে। সারা দেশের মত পার্বত্য চট্টগ্রামে ও খেলাধুলাসহ প্রতিটি সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।


উল্লেখ্য,গেল ১১ জানুয়ারী রাঙামাটি চিং হা মং চৌধুরী মারী ষ্টেডিয়ামে ৫ দিন ব্যাপী বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ