• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মৈদং ও দুমদুম্যা ইউপির স্থগিত নির্বাচন তারিখ দ্রুত পুণনির্ধারণ ঘোষনা না দিলে আন্দোলন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2022   Monday

রাঙামাটির জুরাছড়ির দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের স্থগিত নির্বাচন দ্রুত তারিখ পুণনির্ধারনের দাবীতে সোমবার প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান ও  সংবাদ সন্মেলন করেছে দুই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।


রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সন্মেলন লিখিত বক্তব্যে পাঠ করেন মৈদং ইউপির চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গলাল চাকমা। এসময় দুমদুম্যা ইউপির চেয়ারম্যান প্রার্থী কল্যাণ ময় চাকমা, মেম্বার প্রার্থী  জুলি চাকমা, কাজলা চাকমা, শান্তিপ্রভা চাকমা, প্রমেশ তংচংগ্যা, অমর ধন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, সংবাদ সন্মেলনের আগে নির্বাচন কমিশনারের বরাবরে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদান করেন।  এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুটি ইউনিয়নে ভোট কেন্দ্রগুলো হেলিকপ্টারের উপর সম্পূর্ন নির্ভর হওয়ায় টেকনিক্যাল সমস্যার কারণে নির্বাচন করা যাচ্ছে না।  


সংবাদ সন্মেলনে বলা হয়, জুরাছড়ি উপজেলার দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী ৭ ফেব্রæয়ারী নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগ মহুর্তে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে। পরবর্তীতে  তফসিল ঘোষনা করে ৩১ মার্চ নির্বাচন হওয়ার কথা থাকলেও পুনঃসস্থগিত করে নির্বাচন কমিশন। সর্বশেষ আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও  তৃতীয়বারের মত নির্বাচন স্থগিত করে।


সংবাদ সন্মেলনে আরো বলা হয়, জুরাছড়ি উপজেলার সার্বিক আইন-শৃংখলা রক্ষার্থে সেনাবাহিনী, পুলশ ও গোয়েন্দা সংস্থার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারপরও বার বার নির্বাচন স্থগিত করা হচ্ছে তা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না। স্থগিতের কারণ সুস্পষ্ট না হওয়ার কারণে সাধারন মানুষের মনে ভ্রান্ত ধারনা দিন দিন জন্ম দিচ্ছে। এতে বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারকে দোষারুপ করছে সাধারন মানুষ।


সংবাদ সন্মেলন থেকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা দুর্গম মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের স্থগিত নির্বাচন দ্রæত তারিখ পুণনির্ধারনের দাবী জানিয়ে অন্যথায় দুটি ইউনিয়নের সাধারন মানুষের গণতান্ত্রিক ভোট অধিকারের জন্য আন্দোলনের বিকল্প কোন পথ খোলা থাকবে না হুশিয়ারী উচ্চারণ করেন।


মৈদং ইউপির চেয়ারম্যান প্রার্থী বীরঙ্গলাল চাকমা জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করে তিন বারের মতো নির্বাচন স্থগিত করে যাচ্ছে। এতে প্রার্থীরা সহায় সম্বল হিসেবে গরু-ছাগল বিক্রি করে টাকা যোগাড় করে নির্বাচন করছেন। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষিত নির্বাচনের তারিখের আগ মহুর্তে  স্থগিত করছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে দুটি ইউনিয়নের সাধার ভোটারদের বিরুপ ধারনা জন্ম দিচ্ছে। তাই  দ্রæত নির্বাচনের তারিখ ঘোষনার দাবী জানাচ্ছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ