• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মহান বিজয় দিবস উপলক্ষে
রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2022   Friday

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাঙাগামাটিতে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা  দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরীর সভাপতিত্বেসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মীর মোঃ আবু তৌহিদ, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ ইকবাল হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী প্রমূখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও  শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে সম্মাননা স্মারক সহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে  বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


তিনি আরো বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্য স্বাধীনতা বিরোধীরা এখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য সকলকে আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ