• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা

ষ্টাফ রিপোর্টার. খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2020   Thursday

 

আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ নারী প্রগতি সংঘ, জাবারাং কল্যাণ সমিতি, তৃণমূল উন্নয়ন সংস্থা এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে “আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ” প্রকল্প কার্যক্রমে বিভিন্ন পর্যায়ের অংশীজনের (স্টেকহোল্ডারদের) অংশগ্রহণে প্রকল্পের বিগত বছরের কার্যক্রমের অগ্রগতি নিয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় । আয়োজক সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রকল্প ব্যবস্থাপক সঞ্জয় মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ।


আলোচনায় প্রধান অতিথি ডাঃ নুপুর কান্তি দাশ বলেন, সরকারি- বেরসকারি সমন্বয়ের মাধ্যমেই আমাদের সেবাগুলো নিশ্চিত করতে হবে। আয়-উপার্জন সমাজের অনেক নেতিবাচক বিষয়ের সমাধান করতে পারে। বাল্যবিবাহ, প্রজনন স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অনেক কার্যক্রম চলমান রয়েছে। প্রজনন স্বাস্থ্য, মাসিক ব্যবস্থাপনা, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে কাজ করার ক্ষেত্রে সরকারি-বেসরকারি সমন্বযের প্রয়োজনীয়তা রয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন. সমাজ সেবা বিভাগ, মৎস্য বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ, কৃষি বিভাগ, সমবায় বিভাগ, প্রশাসন সকলকে অন্তর্ভূক্ত করে কাজ করতে পারলে কিশোরী ও নারীদের দারিদ্র প্রশমনের উদ্যোগ নেওয়া যাবে। পরিবারের পুরুষ সদস্যদের প্রকল্প কার্যক্রমে সম্পৃক্ততা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রকল্পে তা করা হয়েছে দেখে ভালো লাগছে। স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি ইত্যাদি বিষয়ে কিশোরীদেরকে সচেতন করে তুলতে হবে। তাহলেই কিশোরীদের শারিরীক বৃদ্ধি সঠিকভাবে হবে। পাশাপাশি কিশোরী ও নারীদের মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে। মানসিক ও শারিরীক স্বাস্থ্য ঠিক থাকলে কিশোরীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে।


প্রোগ্রাম অবহিতকরণ সভায় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ সঞ্জীব ত্রিপুরা, দীঘিনালা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, পানছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি, জেলা যুব উন্নয়ন কার্যালয়ের প্রতিনিধি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, প্রকল্পের কর্মএলাকার (খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি ও গুইমারা উপজেলা) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য, হেডম্যান, কার্বারী, জাবারাং ও তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


সভায় উন্মুক্ত আলোচনা সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং আলোচনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাবারাং কল্যাণ সমিতির আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের জীবন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা।

 

উল্লেখ্য, বাংলাদেশ নারী প্রগতি সংঘ ১৯৮৬ সাল থেকে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। অধিকারভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বিএনপিএস তৃণমূল পর্যায়ে কিশোরী, নারী-পুরুষদের সংগঠিত ও সচেতন করে তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর পাশাপাশি বিএনপিএস জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট আইন, নীতি ও পদ্ধতিকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহায়ক করে তুলতে নীতি নির্ধারণী পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় তিন পার্বত্য জেলায় বিএনপিএস এর নারীর স্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে “আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ” প্রকল্পের ৫ বছর মেয়াদি কার্যক্রম স্থানীয় সহযোগী সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন চলমান রয়েছে। ২০১৯ সাল হতে ইউরোপিয়ান ইউনিয়ন ও সিমাভি নেদারল্যান্ডস-এর অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নে ৩ পার্বত্য জেলার ১০টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে। এই ১০টি সংগঠনের মধ্যে খাগড়াছড়িতে জাবারাং, তৃণমূল উন্নয়ন সংস্থা এবং খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি কাজ করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ