• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লামায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী দলীয়ন মনোনয়পত্র বিতরণ শুরু

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2019   Saturday

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন করতে লামা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার  থেকে দলীয় মনোনয়পত্র বিতরণ শুরু হয়েছে। ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

 

লামা বাজারস্থ জেলা পরিষদ রেষ্ট হাউজে দুপুর বারোটার সময় উপজেলা আওয়ামীলীগ কর্তৃক বিশেষ বর্ধিত সভা শেষে এ মনোয়নপত্র বান্দরবান জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে তিরণ করা হয়।

 

বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষীপদ দাস এর হাত থেকে যারা দলীয় মনোনয়ন পত্র নেন তারা হলেন,লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ ইসমাইল, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহবুবুর রহমান, সহ-সভাপতি আনিসুল হক, সাধারণ সম্পদক বাথোয়াই চিং মার্মা, সাংগঠনিক সম্পাদক- চাচিংপ্রু মার্মা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ জসিম উদ্দিন ও উপজেলা আজিজ নগর ইউনিয়ন আওয়ামীরীগের সাবেক সভাপতি মোঃ রফিক চৌধুরী।

 

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোয়ন পত্র নেন তারা হলেন, অংক্র প্রু মার্মা সুন্দরী, কুলচুমা মার্মা, উনুসাং মার্মা, মিল্কি দাশ, খালেদা বেগম, শ্যামলী বিশ্বাস, জাহানারা বেগম, বৈশাখী বড়ুয়া ও সুমনা আক্তার জান্নাত।

 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন নেন তারা হলেন, মোঃ তৈয়ব আলী, বিজয় আইস, তাজুল ইসলাম,মোহাম্মদ হোসেন বাদশা, মোঃ সেলিম, মেহরাজ উদ্দিন মিন্টু, ডাঃ নিত্য, থোয়াইক্য মার্মা, প্রদীপ কান্তি দাশ, মোঃজাহেদ, মোঃ শাখাওয়াতুল ইসলাম ও মোঃশাইফুর রহমান।

 

বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক লক্ষিপদ দাস বলেন, উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচন করার জন্য লামা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা করা হয়েছে। যাচাইবাচাই শেষে শতভাগ আওয়ামীলীগ পরিবারের একনিষ্ঠ ব্যক্তিকে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী দেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ