• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রোয়াংছড়িতে গলা কাটা এক নারীর মৃত দেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2022   Friday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় চুইরাইম্যা মারমা(৩৯) নামের এক নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃস্পতিবার নোয়াপতং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলেচু এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ শুক্রবার ঘটনা শিকার ওই নারীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার দূরে নোয়াপতং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলেচু এলাকায় চুইরাইম্যা মারমা বৃহস্পতিবার সকালে জুমে কাজ করতে গিয়েছিলেন। তিনি বিকেলে বাড়ীতে ফিরে না আসায় তার স্বজনরা সন্ধ্যায় জুমে গিয়ে জুমঘরে তাকে গলা কাটা অবস্থায় দেখতে পায়। তার পরনের কাপড় এলোমেলো ছিল। তিনি কয়েক দিন ধরে জুম খেতে ধানের সঙ্গে চাষ করা হলুদ সংগ্রহের কাজ করে আসছেন। ধারনা করা হচ্ছে গাছ কাটার শ্রমিকরা তাকে একা পেয়ে ধর্ষনের পর হত্যার পর লাশ পাহাড়ে খাদে ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনী লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা জানান, গাছ কাটার শ্রমিকরা  কয়েক দিন ধরে ওই জুম ঘরে রাত যাপন করে গাছ কাটে। শ্রমিকেরাই ওই নারীকে ধর্ষণের পর হত্যা করেছেন বলে ধারণা। কারণ ঘটনার পর ওই চার শ্রমিককে খুজে পাওয়া যাচ্ছে না। জুম ঘরে তাদের ব্যবহৃত কুড়াল ও অন্য যন্ত্রপাতি ফেলে রেখে পালিয়ে  গেছে।

 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, হত্যাকাণ্ডের শিকার ওই নারীর লাশের আলামত ও পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
.

 

 

 

ads
ads
আর্কাইভ