• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2019   Tuesday

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসনের নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়েছে। আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার ১লাখ ৫৯ হাজার ২৮৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী  উষাতন তালুকদার প্রাপ্ত ভোট ১লাখ ৮ হাজার ৩৬ ভোট।

 

নির্বাচনের দুদিন পর মঙ্গলবার রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ রাঙামাটির ২৯৯নং আসনের আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারকে বেসরকারীভাবে বিজয়ী হিসেবে ঘোষনা করেন।

 

ঘোষিত ফলাফলে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার ৯নৌকা) মোট ভোট পেয়েছেন ১লাখ ৫৯ হাজার ২৮৯। তার নিকটতম সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী  উষাতন তালুকদার(সিংহ) পেয়েছেন ১লাখ ৮ হাজার ৩৬ ভোট। এছাড়া বিএনপি প্রার্থী মনিস্বপন দেওয়ান(ধানের শীষ) পেয়েছেন ৩১ হাজার ৪৩৭, জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী এমকে পারভেজ তালুকদার(লাঙ্গল) ৪৮৩, বাংলাদেশের গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সমর্থিত জুই চাকমা(কোদাল) ৪৯০ ও বাংলাদেশ ইসলামি আন্দোলনের সমর্থিত প্রার্থী  মোঃ জসিম উদ্দীন ১ হাজার ৫৫৮ ভোট পেয়েছেন।

 

জেলা রির্টানিং কর্মকর্তা জানান, রাঙামাটি জেলার ২০৩টি ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচনী ফলাফলের দিনে ১৮৪টির ফলাফল ঘোষনা করা হলেও ১৯টি ভোট কেন্দ্র দুর্গম  হওয়ায় নির্বাচনী কাজে হেলিকপ্টার  ব্যবহারের কারণে ফলাফল পেতে দেরি হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ