• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

বান্দরবান বিকেবি’র ঋণ বিতরণ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2018   Tuesday

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) বান্দরবান শাখায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) এবং প্রান্তিক চাষীদের মাঝে  ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

 

 সোমবার প্রান্তিক চাষীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষে প্রকাশ্য ঋণ বিতরণ ও ঋণ আদায় ক্যাম্পে বিকেবি বান্দরবান শাখায় ব্যবস্থাপক মো. আক্কাছ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ঋণ বিতরণ করেন চট্রগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক এআরএম ছালারে জাহান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মো. সালাহ উদ্দিন ও বান্দরবান অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এজিএম উৎপল কুমার চক্রবর্তী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের ঋণ সুবিধা প্রান্তিক চাষীদের মাঝে পৌঁছে দেয়ার নিমিত্তে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক সিঙ্গেল ডিজিট বা শতকরা বার্ষিক  ৯ টাকা হার সুদে ঋণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। তাই এই মহতী উদ্যোগকে কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে স্বাবলম্বী হয়ে জাতীয় পর্যায়ে কৃষি অর্থনীতিতে অবদান রাখার জন্য তিনি কৃষকদের প্রতি আহবান জানান। পরবর্তীতে প্রধান অতিথি ৯জন এসএমই উদ্যোক্তা ও ১৭জন প্রান্তিক কৃষকদের মাঝে ঋণের অর্থ বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ