• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কানাডা হাই কমিশন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2020   Monday

বাংলাদেশে অবস্থিত কানাডা হাই কমিশন এর ফার্স্ট সেক্রেটারি মালিহা দোস্ত এর নেতৃত্বে¡ একটি দল সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 

পরিষদ চেয়ারম্যান অফিস কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সাথে সাক্ষাৎ করেন কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলাপমেন্ট এডভাইজার রিফুল জান্নাত। এসময় কানাডা হাই কমিশনের এডুকেশন এন্ড স্কিলস টেকনিকেল ষ্পেশালিস্ট এ এইচ এম মহিউদ্দিন; শীট-সিএইচটি প্রকল্পের ব্যবস্থাপক ্রসেনজিৎ চাকমা এবং ইউএনডিপি-সএইচটিডিপির ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা ও জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন ।

 

সাক্ষাৎকালে কানাডা হাই কমিশন এর প্রতিনিধিদল রাঙ্গামাটি জেলার সার্বিক শিক্ষা ব্যবস্থা সম্পর্র্কে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চান।

 

এতে পরিষদ চেয়ারম্যান প্রতিনিধিদলকে বলেন, পার্বত্য চট্টগ্রামে বিগত সময়ে ইউএনডিপির মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রকল্পের মাধ্যমে বিরাট উন্নয়ন হয়েছে। প্রত্যন্ত এলাকায় ইউএনডিপি প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়েছে এবং শিক্ষকদের চাকুরীও সরকারিকরণ হওয়ার পথে। এর মাধ্যমে রাঙ্গামাটির প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে।

 

তিনি এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবায় অধিকতর বিনিয়োগ এবং নারীদের বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে সফররত প্রতিনিধিদলের কাছে মত ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন সরকারি উদ্যোগের পাশাপাশি বিদেশী দাতাদের সহযোগিতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ