• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

খাগড়াছড়িতে মুজিব বর্ষ উদযাপন প্রস্তুতি সভায়
বঙ্গবন্ধু নামটির সাথে জাতি-রাষ্ট্রের প্রাণের আবেগ সম্পৃক্ত- কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2020   Monday

খাগড়াছড়ি’র সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী পদ-মর্যাদার শরণার্থী টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বঙ্গবন্ধু নামটির সাথে জাতি-রাষ্ট্রের প্রাণের আবেগ সম্পৃক্ত। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ। হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির জন্ম না হলে দেশে হাজার হাজার সরকারি কর্মকর্তা-জনপ্রতিনিধি’র সন্মানীয় পদ সৃষ্টি হতো না। তাই তাঁর জন্ম শতবর্ষে মনের গহীন থেকে গভীর শ্রদ্ধাভরে সর্বোচ্চ সৃজনশীলতার প্রতিফলন ঘটানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

 

সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ‘মুজিব বর্ষ’-এর বছরব্যাপি কর্মসূচি সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সভায় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা মন্ত্রণালয় ও জাতীয় কমিটির নির্দেশিত কর্মসূচির বাইরেও প্রত্যেক বিভাগীয় প্রধান এবং এনজিও-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবি ব্যক্তিবর্গকে নিজ নিজ অবস্থান থেকে ‘ইনোভেটিভ’ কর্মসূচি প্রণয়নের আহ্বান জানান। এবং জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে গৃহীত এসব কর্মসূচিতে অর্থায়নের আশাবাদ ব্যক্ত করেন।

 

সভায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, মুজিব বর্ষ উপলক্ষে খাগড়াছড়ির পর্যটন সম্ভাবনাকে ঢেলে সাজানোর অংশ হিশেবে আলুটিলাস্থ দেশের একমাত্র প্রাকৃতিক গুহা এলাকার প্রবেশমুখে ৪৩ লক্ষ টাকা ব্যয়ে নান্দনিক মুজিব তোরণ নির্মাণ করা হবে। সরকারি লাইন ডিপার্টমেন্টগুলোর সাথে সমন্বিত বছরব্যাপি কর্মসূচি অব্যাহত থাকবে।

 

পুলিশ সুপার মো: আব্দুল আজিজ জানান, জেলায় মুজিব বর্ষেও প্রতিটি কর্মসূচিতে সর্বোচ্চ নিরাপত্তা বিধানের পাশাপাশি জাতীয় এজন্ডা ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ বিনির্মাণে প্রতিটি পুলিশ সদস্য কাজ করছেন। প্রতিটি থানায় বীর মুক্তিযোদ্ধা-প্রতিবন্ধী-নারী-শিশু ও বয়োবৃদ্ধদের পৃথক সার্ভিস ডেস্ক চালু হয়েছে।

 

পৌর মেয়র মো: রফিকুল আলম জানান, জেলাশহরের জিরোমাইল এলাকায় বঙ্গবন্ধু’র আবক্ষ মূর্তি স্থাপনের মাধ্যমে বঙ্গবন্ধু স্কোয়ার প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে।

 

সভায় অন্যান্যদের মধ্যে সওজ’র নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, পবিার-পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া, জেলা  প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট-এর উপ-পরিচালক জীতেন চাকমা, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক আতাউর রহমান এবং জেলা শিল্পকলা একাডেমি’র সা: সম্পাদক জীতেন বড়ুয়া আলোচনায় অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ