• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী শাখার চতুর্থ কাউন্সিল সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2020   Wednesday

বুধবার হিল উইমেন্স ফেডারেশন কাউখালী শাখার ৪র্থ কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ইশা চাকমাকে সভাপতি ও পাথুইমা মারমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

হিল উইমেন্স ফেডারেশন কাউখালী থানা শাখার সাংগঠনিক সম্পাদক মিন্টি চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাঙামাটির কাউখালীতে অনুষ্ঠিত কাউন্সিলে সভায় সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী থানা শাখার সহ-সাধারণ সম্পাদক ইশা চাকমা। বক্তব্য রাখেন, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রতিনিধি সুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি তথ্য ও প্রচার সম্পাদক রূপন মার্মা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানা শাখার সাবেক সহ-সভাপতি নয়ন জ্যোতি চাকমা। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা।


পরে ইশা চাকমাকে সভাপতি, পাথুইমা মার্মাকে সাধারণ সম্পাদক এবং মিন্টি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।


কাউন্সিলে বক্তারা বলেন, সরকারের জুম্ম ধ্বংসের নীলনক্সা অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিচার বহির্ভুত হত্যা, গুম, অপহরণ, অন্যায়ভাবে গ্রেফতার-নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অধিকারের দাবিতে চলমান ন্যায়সঙ্গত আন্দোলন দমনের জন্য পরিকল্পিতভাবে জনগণের প্রতিনিধিত্বকারী দল ইউপিডিএফের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে নারীদের আরো বেশি সোচ্চার হতে হবে। ইউপিডিএফ’র পতাকাতলে সমবেত হয়ে পূর্ণস্বায়ত্তশাসনের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী-শিশুদের নিরাপত্তা আজ চরমভাবে বিঘ্নিত। ঘরে-বাইরে, রাস্তা-ঘাটে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নারীরা নিরাপদ নয়। তাই নিজেদের নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার্থে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ