• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানের লামায় এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ এইচডব্লিউএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2020   Sunday

বান্দরবানের লামা পৌরসভায় বমু বিলছড়ি হেব্রন মিশন এলাকায় এক ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।


এইচডব্লিউএফ -এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা ও সাধারণ সম্পাদক মন্টি চাকমা এক বিবৃতিতে বলা হয়, সারাদেশে নারী-শিশু, ধর্ষণ, অপহরণ, খুন ও গুমের মতো ঘটনা উদ্বেগজনকহারে বেড়ে চলেছে। এ অবস্থায় নারী-শিশুরা ঘরে-বাইরে, কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠানসহ কোথাও আজ নিরাপদ নয়। কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যিলয়ের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলায় লাকিং চাকমা (১৫) নামে এক কিশোরীকে নিজ বাড়ি থেকে অপহরণের এক মাস পরও তাকে এখনো উদ্ধার করা যায়নি। স্থানীয় লোকজন অপহরণকারীদের শনাক্ত করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো তাদের গ্রেফতারে কোন উদ্যোগ নেওয়া হয়নি।


বিবৃতিতে ত্রিপুরা কিশোরী ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা ও ধর্ষণ-নির্যাতন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।


উল্লেখ্য, ধর্ষণের শিকার ওই ত্রিপুরা কিশোরী লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং হেব্রন মিশনের হোস্টেলে থাকে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে হোস্টেলের পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে মিশু বড়–য়া নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ করে। পরে খবর পেয়ে স্থানীয়রা মিশু বড়–য়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ