• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

চাঁদাবাজি বন্ধসহ উন্নত যাত্রীসেবার দাবিতে রাঙামাটি-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2020   Tuesday

রাঙামাটি-চট্টগ্রাম রুটে মোটর মালিক সমিতির নামে ব্যাপকহারে চাঁদাবাজি, যাত্রী হয়রানী বন্ধসহ উন্নত যাত্রীসেবা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার রাঙামাটি-চট্টগ্রাম রুটে যাত্রীবাহি পাহাড়িকা বাস চলাচল বন্ধ করে দিয়েছে যাত্রীকল্যাণ সমিতি ্ও স্থানীয় পরিবহণ মালিকরা। ফলে রাঙামাটি থেকে চট্টগ্রাম অভিমুখে সরাসরি চলাচলকারি পাহাড়িকা পরিবহনের বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় চরম দূর্ভোগে পড়েছে ওই রুটে চলাচলকারি যাত্রীরা। 

 

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ পাহাড়িকা পরিবহনের প্রধান কাউন্টারে তালা লাগিয়ে চট্টগ্রাম অভিমুখে বাস চলাচল বন্ধ করে দেয় যাত্রীকল্যাণ সমিতি ্ও স্থানীয় পরিবহণ মালিকরা। এই দাবীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে রাঙামাটির যাত্রীকল্যাণ সমিতি, আবাসিক হোটেল মালিক সমিতি, স্থানীয় পরিবহণ মালিকগণ, সকল রাজনৈতিক দলগুলোসহ স্থানীয় সুশীল সমাজের নেতাকর্মীরা।


আন্দোলনকারিদের নেতৃত্বে থাকা ইমতিয়াজ সিদ্দিকী আসাদ ও ব্যবসায়ি সমিতির নেতা আনোয়ার মিয়া বানু জানিয়েছেন, অন্যতম পর্যটন জেলা রাঙামাটির পরিবহণ সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি নামক একটি অবৈধ সংগঠন। চট্টগ্রামের রাউজান উপজেলার সংসদ সদস্যের নাম ভাঙিয়ে বছরের পর বছর ধরে রাঙামাটিবাসীকে জিম্মি করে রাখা হয়েছে। প্রতিটি বাস কোম্পানীর কাছ থেকে ৪ লাখ টাকা করে চাঁদাবাজির ঘোষনা দিয়েছে চট্টগ্রাম মোটর মালিক সমিতির নেতারা।


এদিকে অবিলম্বে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে তথাকথিত মোটর মালিক সমিতির নামে চাঁদাবাজি বন্ধসহ উন্নত যাত্রীসেবা নিশ্চিতে প্রশাসন তথা সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে লাগাতারভাবে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচীর ডাক দিবে বলেও আন্দোলনকারিরা ঘোষনা দিয়েছে।


চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির রাঙামাটি জেলার সভাপতি মঈন উদ্দিন সেলিম জানান, এভাবে গাড়ি বন্ধ করে দিলে সমস্যার সমাধান হবেনা। প্রশাসনের সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ