• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা নাসিরকে স্থায়ীভাবে বহিষ্কার

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jan 2020   Monday

রাঙামাটিতে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বাংলাদেশ আওয়ামী-যুবলীগ, রাঙামাটি পৌর শাখার আওতাধীন ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মোঃ নাসির উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

সোমবার বাংলাদেশ আওয়ামী-যুবলীগ, রাঙামাটি পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব খাঁন শিবলু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়, মোঃ নাসির উদ্দিন আওয়ী-যুবলীগের গঠনতন্ত্রের নিয়ম শৃঙ্খলা বর্হিভূত কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তিনি বনরুপা এলাকায় বন বিভাগ সড়কে (ফরেষ্ট কলোনী কবরস্থানের সামনে) ফুটপাতের বিভিন্ন দোকান হইতে জেলা যুবলীগের বিভিন্ন নেতার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবত চাঁদাবজি করে আসছেন। যাহা পৌর যুবলীগ’র একাধিক তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। তাই নাসির উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবর্মূর্তি ক্ষুন্ন করার দায়ে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। ভবিষ্যতে মোঃ নাসির উদ্দিনের কোন অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ আওয়ামী-যুবলীগ, রাঙামাটি পৌর শাখা বহন করবে না বলেও জানানো হয়।

 

বহিষ্কার বিষয়ে যুবলীগ নেতা মোঃ নাসির উদ্দিন বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে এক সৈনিক। দলীয় নিয়ম শৃঙ্খলা মেনে সততার সঙ্গে দীর্ঘ দুই যুগ ধরে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী’র প্রত্যেকটি দিক-নির্দেশনায় আমি দলের দায়িত্ব পালন করে আসছিলাম। দলের প্রত্যেকটি স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন কর্মচতে আমার সরব উপস্থিত থেকে রাজনীতি করে আসছি।

 

সভাপতি নির্দেশ মোতাবেক উক্ত স্থানে ফুটপাতে (ফরেষ্ট কলোনী কবরস্থান সংলগ্ন) গরীব, দুঃস্থদের দোকান বসার জন্য সহযোগিতা করেছি। এখ পর্যন্ত দোকানদারদের আমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। কিন্তু হঠাৎ রাজনৈতিক মত-বিরোধের জেড়ে (গ্রুপিং) আমাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তিনি জানান। তিনি জেলা যুবলীগকে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে পুনরায় তদন্ত করার অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ