• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে খোলাবাজারে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2019   Tuesday

জেলা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে খোলাবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু  করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

 

মঙ্গলবার সকাল থেকে রাঙামাটির স্থানীয় চারটি বাজারে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির আনুষ্টানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল। পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকাগুলোতেও পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল।  তবে একদিনে একজন ক্রেতা দুই কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না।

 

পেঁয়াজের অস্থির বাজারে এখনও যেন সাধারণের প্রবেশাধিকার নেই। রাঙ্গামাটিতে এখনও প্রতি কেজি দেশি পেঁয়াজ ১৮০ থেকে ২০০ টাকা এবং তুরস্কের বড় পেঁয়াজ প্রতি কেজি বাজার ভেদে ১২০, ১৪৫ থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

অবশেষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ নিজেই উদ্যোগী হয়ে টিসিবি ডিলার ও ব্যবসায়ীদের সঙ্গে দেন দরবারের মাধ্যমে ডিলারদের চট্টগ্রাম থেকে পেঁয়াজ আনতে রাজি করিয়েছেন। একজন ডিলার প্রতিদিন সর্বোচ্চ ১ টন পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন।

 

এদিকে জেলা প্রশাসকের অনুরোধে পরিবহন ব্যয় কমাতে চট্টগ্রাম টিসিবি কর্তৃপক্ষ সোমবার বিকেলে রাঙামাটির সাত জন লাইসেন্সধারী ব্যবসায়ীকে দশ মেট্রিক টন পেঁয়াজ দিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ