• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

উপার্জনক্ষম একমাত্র সন্তানের জামিন চেয়ে রাঙামাটিতে বৃদ্ধ পিতা-মাতার সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2019   Tuesday

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণের কারনে নিধারুন কষ্টে থাকা একটি বৃদ্ধ পিতা-মাতা সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজ সন্তানের মুক্তির দাবি জানিয়েছেন।

 

মঙ্গলবার রাঙামাটির স্থানীয় একটি দৈনিক পত্রিকার অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে ষাটোর্দ্ধ পিতা বাবুল চৌধূরী ও মাতা সন্ধ্যা চৌধুরী এই দাবী জানিয়েছে। এসময় সাগরের মা সন্ধ্যা চৌধুরী উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে সাগর চৌধুরীর পিতা বাবুল চৌধুরী লিখিত বক্তব্য বলেন,চলতি বছরের গেল ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের ডবলমুরিং এ রোহিঙ্গাদের অবৈধভাবে ভোটার তালিকায় অন্তভূক্তির জাতীয় পরিচয়পত্র প্রদান বিষয়ক প্রতিবেদনের প্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর কোতয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাদের সন্তান সাগর চৌধূরীকে চার নাম্বার আসামী করা হয়। অথচ তাদের সন্তান গেল ২০১২ সালেই নির্বাচন কমিশনের পি-ইআরপি এবং এফআইএনআইডিসি প্রকল্পের চাকুরি থেকে অব্যাহতি নিয়েছিলো। তারপর থেকে সে গাজীপুরে অন্য একটি প্রতিষ্ঠানে চাকুরি করে আসছে।

 

 গংবাদ সন্মেলনে সাগর চৌধুরী বৃদ্ধ পিতা-মাতা বলেন, ২০১২ সালে চাকুরি থেকে অব্যাহতি নিয়ে ২০১৮ সালে কিভাবে নির্বাচন কমিশনের মতো একটি সংরক্ষিত প্রতিষ্ঠানে ভোটার তালিকা বানাতে পারে আমাদের সন্তান। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অর্ন্তভূক্তির মতো রাষ্ট্রদ্রোহিতামূলক কর্মকান্ডে জড়িত মূল হোতাদের কৌশলে রক্ষা করার লক্ষ্যে সাগর চৌধূরীদেরকে আসামী করা হয়েছে বলেও অভিযোগ করা সংবাদ সম্মেলনে। সংসাদের একমাত্র সন্তানটি বর্তমানে জেলে থাকায় পরিবারের সদস্যদের মুখের আহারের জোগান দিতে চরম কষ্টে থাকতে হচ্ছে মন্তব্য করে সাগরের পিতা বাবুল চৌধুরী বলেন, আমার সন্তান নিজে নির্দোষ বিধায় মাননীয় আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন জানিয়েছিলো। আমার সন্তান ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে বলে আমরা মনে করছি।

 

একমাত্র উপার্জনক্ষম ছেলের মুক্তির দাবি জানিয়ে বৃদ্ধ পিতা-মাতা কান্না জড়িত কন্ঠে বলেন, আমরাও চাই প্রকৃত অপরাধীরা শাস্তি পাক, কিন্তু মূল হোতাদের বাদ দিয়ে আমাদের সন্তান সাগর চৌধুরীকে বলির পাঠা বানানো হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ