• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটিতে ধুমপান করার দায়ে ৬ব্যক্তিকে জরিমানা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2019   Monday

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ডিসি অফিস ক্যান্টিনের সামনে ওপেন জনতার সামনে প্রকাশ্যে ধুমপান করার দায়ে ৬ব্যক্তিকে আর্থিক জরিমানা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রল্লব হোম দাশ। সোমবার দুপুরে জেলা প্রশাসনের ক্যান্টিন এর সামনে প্রকাশ্যে ধুমপান করতে দেখে তাদের ৬ব্যক্তিকে এ জরিমানা করা হয়েছে।

 

জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ বলেন, প্রকাশ্যে ধুমপান করার দায়ে ৫জনকে ১শ’টাকা করে ও একজনকে ৫০টাকা জরিমানা করা হয়েছে। তবে সরকারের আইনে আছে যদি কেউ প্রকাশ্যে ধুমপান করে তাকে নূন্যতম ৩শ’ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। মাদক জাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৪ ধারায় ৫জনকে ১শ’ টাকা করে এবং অন্যজনকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

 

জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার মো.নজরুল ইসলাম জানান,যাদের আর্থিক জরিমানা করা হয়েছে তারা হলেন- নুর ইসলাম (৬০) কাপ্তাই,জিন্দাধন তঞ্চঙ্গা(৩৮) রাইখালী কাপ্তাই,ওসমান আলী(৫০) কাপ্তাই,অংসাবহি  মারমা(৬০) রাইখালী কাপ্তাই,¯েœহকুমার  চাকমা(৮০)বাঘাইছড়ি ও স্মৃতি রঞ্জন চাকমা(৭১) বাঘাইছড়ি উপজেলা।

 

ধুমপায়ি নুর ইসলাম বলেন,জানতাম না এখানে প্রকাশ্যে ধুমপান করা যায়না। জানলে ধুমপান করতাম না। আর আমি অনেক দূরে ছিলাম একজন পুলিশ আমাকে ডেকে এনে ম্যাজিস্ট্রেটের কাছে ধরিয়ে দিয়ে ৫০ টাকা জরিমানা করেছে। এজন্য আমার কোন দুঃখ নাই তবে পুলিশ যে প্রকাশ্যে ধুমপান করে সে বিচার কে করবে? আমার দাবি সবাইকে এ আইনের আওতায় আনা হউক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ