• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রুমা থেকে ৬ গ্রামবাসীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা

ষ্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2019   Sunday

রোববার বান্দরবান রুমা উপজেলা সদর ইউনিয়নের সামা খাল পাড়া বা গ্রাম থেকে ছয়জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহরণকারীরা মগ লিবারেশন পার্টির সদস্য বলে জানা গেছে। তবে অপহরণকারীরা এখনো মুক্তিপণ দাবী করেনি। অপহৃতদের উদ্ধারে যৌথ বাহিনী মাঠে নেমেছে বলে জানা গেছে।

 

রুমা উপজেলা সদর ইউপি চেয়ারম্যান শৈবং মার্মা বলেন, অপহরণকারীরা ১০-১২ জনের একটি গ্রুপ ছিল। তাদের হাতে অস্ত্র ছিল। সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সামা খালা পাড়ার ছয়জন পাড়াবাসীকের অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে। কারা তাদেরকে অপহরণ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকায় মগ লিবারেশন পার্টি ও মায়ানমারের আরাকান পার্টির আনাগোনা রয়েছে। অপহরণকারীরা এখনো অপহৃত আত্বীয়-স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবী করেনি। কি উদ্দেশ্যে পাড়াবাসীদেরকে অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

বিভিন্ন সূত্রে জানা গেছে, সদর ইউনিয়নের সামা খাল এলাকায় মগ লিবারেশন পার্টির সদস্যদের চলাচল রয়েছে। তারাই অস্ত্রের মুখে সামা খাল পাড়ার পাড়াবাসীদের অপহরণ করেছে। অপহরণের সময় বেশ কয়েকজন পাড়াবাসীও দেখেছে।অপহৃতরা হলো- মংরিঅং মারমা (৪৫), উগামং মারমা (৫০), মংগেইং মারমা (৩২), সিংথোয়াই মং মারমা (৩২), প্রুসিঅং মারমা (৪৩) ও থোয়াইহা¬চিং মারমা (৫৬)। তবে অপহরণকারীরা অপহৃতদের নিয়ে যাওয়ার সময় পাড়াবাসীদের বলে যায়, পাড়ার কার্বারী (পাড়া প্রধান) উহ্লাচিং মার্মাকে তাদের হাতে তুলে দিয়ে অপহৃত ছয় জনকে ছেড়ে  দেবে।

 

রুমা থানা ওসি আবুল কাসেম স্থানীয়দের বরাট দিয়ে জানান, মগ পার্টি ছয়জনকে অপহরণ করেছে স্থানীয়রা জানিয়েছে।  অপহৃতদের উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযানে নেমেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ