• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির দুই কর্মী নিহত

বাঘাইছড়ি প্রতিনিধি/ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2019   Wednesday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম কজোইছড়ি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সংস্কারপন্থী) রিপেল চাকমা(২৫) ও বর্ষন চাকমা (২৪) দুই কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।


জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের দুর্গম কজোইছড়ি গ্রামে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই কর্মী রিপেল চাকমা ও বর্ষন চাকমা একটি বাড়ীতে অবস্থান করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত তাদেরকে বাড়ী থেকে বাইরে ডেকে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা তাদের রাস্তার মধ্যে গুলি করে পেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও বিজিবির সদস্যরা সকালের দিকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে।


এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জ্ঞান জীৎ চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, রিপেল চাকমা ও বর্ষণ চাকমা কাজ শেষে রাতে বাসায় ফিরছিলেন। পথিমধ্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র দলের লোকজনদের সামনে পড়লে দুজনকে গুলি করে হত্যা করে। নিহত দু’জন তাদের দলের সমর্থক ছিলেন। তবে এ ব্যাপারে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির কারোর বক্তব্য পাওয়া যায়নি।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলটি অত্যান্ত দুর্গম হওয়ার কারণে লাশ উদ্ধার করতে বিলম্ব হচ্ছে। তবে খবর পাওয়ার পর পর পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গেছে।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ