• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি ৫ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2019   Wednesday

রাঙামাটিতে বুধবার পর্ষন্ত রাঙামাটি জেনারেল হাসপাতালে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে।


রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এক সপ্তাহে রাঙামাটি জেনারেল হাসপাতালে দুই শিশুসহ ৫জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন সোমা চাকমা(১৭), আদিত্য চাকমা(০২), তোজিকো দেওয়ান(০৭), মোঃ ইকবাল হোসাইন(২৭) ও সৈকত চাকমা(২২)। তাদের হাসপাতালে ভর্তি করে গভীর পর্যবেক্ষন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এদিকে, রাঙামাটিতে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হলেও বেসরকারী ডায়গনিস্টিক সেন্টারগুলোর পরীক্ষার রিপোর্ট অনুযায়ী এ সংখ্যা আরো বেশী হতে পারে।


অপরদিকে ডেঙ্গু রোগের সচেতনতা বিষয়ে পুরো জেলায় কাজ করছে স্বাস্থ্য বিভাগ। গতকাল বুধবার সকালের দিকে রাঙামাটি মেডিকেল কলেজের উদ্যোগে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়। এছাড়া জেলার বাঘাইছড়ি উপজেলায় বিজিবির উদ্যোগে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টিতে র‌্যালী করা হয়। তাছাড়াও জুরাছড়ি, বিলাইছড়িতেও এ কর্মসূচি পালন করা হয়েছে।


রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা শওকত আকবর বলেন, এ পর্যন্ত রাঙামাটি জেনারেল হাসপাতালে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে গুরুত্বসহকারে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অন্যান্য ল্যাবে যে পরীক্ষা করা হচ্ছে সেসব রিপোর্টগুলো গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
--হিলবিডি২৪//সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ