• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

ডেঙ্গু প্রতিরোধে গঠন করা হয়েছে মেডিকেল টিম
রাঙামাটিতে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2019   Saturday

রাঙামাটিতে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ২ জন রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৪ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।


এদিকে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা( আরএমও) ডাঃ শওকত আকবরের নেতৃতে ডেঙ্গু প্রতিরোধে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।


হাসপাতাল সুত্রে জানা গেছে, গেল এক সপ্তাহে রাঙামাটি জেনারেল হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বাঘাইছড়ির উপজেলার সোমা চাকমা (১৭), রাঙামাটি শহরের বনরূপা এলাকার আতিথ্য চাকমা (২০), শহরের দক্ষিণ কালিন্দিপুর এলাকার তোদিতা দেওয়ান (৭), তবলছড়ির মাতৃমঙ্গল এলাকার মোঃ ইকবাল হোসেন (২৭) টিটিসি এলাকার সৈকত চাকমা (২২) ও জ্ঞান বিকাশ চাকমা (৩৩) ও অনিন্দিতা চাকমা (২২)। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ইকবাল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। সোমা চাকমা ও আতিথ্য চাকমা চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছেন। অপর দুইজন রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাঙামাটিতে ডেঙ্গু প্রতিরোধে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা( আরএমও) ডাঃ শওকত আকবরের নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।


জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, রাঙামাটিতে ৭জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হলেও এর মধ্যে ৪ জন রোগী সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। রাঙামাটি সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করায় তারা বর্তমানে ভাল আছে। তারাও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।


তিনি আরো বলেন, রাঙামাটি মেডিকেল কলেজের প্রফেসরসহ একটি টিম গঠন করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সমসময় মেডিকেল টিমটি প্রস্তুত রয়েছে। যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে তাদের বিনামূল্যে সব পরীক্ষা করা হচ্ছে এবং ডেঙ্গু রোগে আক্রান্ত না হওয়ার জন্য সচেতনমূলক ব্যানার, লিফলেট বিতরণ করা হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ