• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

নক্সাফুল আর্ট এন্ড মিউজিক স্কুলের উদ্যোগে
রাঙামাটিতে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2019   Wednesday

বুদ্ধ পূর্নিমা উপলক্ষে বুধবার রাঙামাটিতে নক্সাফুল আর্ট  এন্ড মিউজিক স্কুলের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গাঙ সাবারাং রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন ইনষ্টিটিউট ফর পিস আর্টস এন্ড সাইসেন্স এর সহ-সভাপতি সূচিত্রা চাকমা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝগড়াবিল মৌজার হেডম্যান সুরঞ্জন দেওয়ান, রাঙামাটি পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুমা বেগম পূর্নিমা, পৌর কাউন্সিল বাচিং মারমা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী বিজ্ঞান্তর তালুকদার।

 

অনুষ্ঠান শেষে অতিথির প্রতিযোগিতার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ছাড়াও অংশ গ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

 

বক্তারা বলেন, মনোরম প্রাকৃতিক পরিবেশে এই ধরনের চিত্রাংকন প্রতিযোগিতা প্রশংসনীয়। নক্সাফুল আর্ট  এন্ড মিউজিক স্কুল চালু  করতে যাচ্ছে তা এলাকার ছেলে-মেয়েদের চিত্রাংকন ও সংগীত বিষয়ে জ্ঞানার্জনের ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

ইনষ্টিটিউট ফর পিস আর্টস এন্ড সাইসেন্স এর সাধারন সম্পাদক ফদাংতাং রান্দাল জানান, ইনষ্টিটিউট ফর পিস আর্টস এন্ড সাইসেন্স এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কয়েক দিনের মধ্যে আসামবস্তি এলাকায় আনুষ্ঠানিকভাবে নক্সাফুল আর্ট  এন্ড মিউজিক স্কুল চালু  করতে যাচ্ছে। এতে ছেলে-মেয়েরা আর্টস ও সংগীত বিষয়ে ভর্তি হতে পারবে।  চিত্রাংকন ও সংগীতে বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে। তিনি নক্সাফুল আর্ট  এন্ড মিউজিক স্কুলকে সহযোগিতা করতে এলাকার অভিভাবকসহ রাঙামাটি বাসীর প্রতি আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ