• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

সাংবাদিক চবাথুই মারমার চিকিৎসা সহায্যার্থে রাঙামাটিতে গিঙিলি নাটক মঞ্চায়িত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2019   Wednesday

৭১ টেলিভিশনের বান্দরবান জেলার প্রতিনিধি চবাথুই মারমার চিকিৎসার সহায্যার্থে বুধবার রাঙামাটিতে তঞ্চঙ্গ্যা নাটক গিঙিলি মঞ্চস্থ করা হয়েছে। 

 

রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনিষ্টিটিউট মিলনায়তনে গিঙিলি নাটকের মঞ্চস্থের নাটকের উদ্বোধন করেন চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ। বক্তব্য রাখেন রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনিষ্টিটিউটের পরিচালক রনেল চাকমা, রাঙ্গামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৭১ টিভি রাঙামাটির প্রতিনিধি ও টঙ ইসথেটিক্স মিডিয়ার পরিচালক উসিংছা রাখাইন কায়েস। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ।


প্রধান অতিথির বক্তব্যে দৈনিক গিরিদর্পন সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ বলেন, আমরা যদি সকলেই চেষ্টা করি তাহলে চবাথুই আবার আমাদের মাঝে কাজে ফিরে আসবে। তার জন্য রাঙ্গামাটি টঙ ইসথেটিক্স মিডিয়া যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি এভাবে এক জনের বিপদে যদি অন্য জন এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, তাহলে সমাজ থেকে সকল দুঃখ দুর হয়ে যাবে।


মঞ্চ নাটক গিঙিলি রাঙামাটির ফু কালং সাংস্কৃতিক একাডেমির একটি পরিবেশনা। নাটকটি রচনা করেছেন রতœ কুমার তঞ্চঙ্গ্যা। নাটকে বিভিন্ন চরিত্রে অংশ গ্রহণ করেন জানন তঞ্চঙ্গ্যা, এড. সুদ্বীপ্ত তঞ্চঙ্গ্যা, রত্ন কুমার তঞ্চঙ্গ্যা, রিপন তঞ্চঙ্গ্যা, ইমন তঞ্চঙ্গ্যা, সুদ্র তঞ্চঙ্গ্যা (জুয়েল), সাহিস্ত তঞ্চঙ্গ্যা, প্রদিপ্ত তঞ্চঙ্গ্যা, কাজলী তঞ্চঙ্গ্যা, সুবিতা তঞ্চঙ্গ্যা, দেবি তঞ্চঙ্গ্যা, তুর্ণা তঞ্চঙ্গ্যা, পুণালী তঞ্চঙ্গ্যা (এষা)। আবহ সংগীতে বাঁশিতে ছিলেন সুনীল কুমার তঞ্চঙ্গ্যা, ধুধুগে ছিলেন রত্ন কুমার তঞ্চঙ্গ্যা, হেংগরং ছিলেন কাজলী তঞ্চঙ্গ্যা, হারমনিয়ামে ছিলেন এড. সুদ্বীপ তঞ্চঙ্গ্যা।


উল্লেখ্য, ৭১ টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি চবাথুই মারমার দুটি কিডনী প্রায়ই অকেজোর হওয়ার পথে। বর্তমানে তিনি বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীণ রয়েছেন। তার চিকিৎসা সহায়তা দিতে এই নাটক মঞ্চায়ন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ