• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন প্রার্থী না দেওয়ায় আাওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষুব্ধ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Feb 2019   Wednesday

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ্তাই ইউনিয়ন থেকে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় কোন প্রার্থী না দেওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে দলীয় নেতাকর্মীরা।

 

এনিয়ে বুধবার বিকেলে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাগর চক্রবর্ত্তী। প্রতিবাদ সভায় ক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ইলিয়াছ, মাহমুদুল্লাহ, মোঃ মিস্টার, মোঃ সাইফুই ইসলাম, মোঃ তারেক, মোঃ ফরিদ, আব্দুল মান্নান, মোঃ সৈকত, সুলতান, মোঃ শাহীন বুলবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নূর উদ্দির সুমন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন,  আাব্দুল মালেক ফকির, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাবিলদার কবির, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা মোঃ মোশাররফ হোসেন, বদরুল আলমম জিপু, যুব মহিলালীগ আহ্বায়ক আয়শা সিদ্দিকা, ইউনিয়ন  আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার আলম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের কাপ্তাই শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা  আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক আবুল কাসেম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওশামী লীগ সিনিয়র সহ-সভাপতি খালেকুন নূর সিকদার, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের অাঞ্চলিক শাখার সভাপতি মীর মোহসিনুল হক, ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ইঙ্গিত করে ইউপি আওয়ামীলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, তাদের সাথে কোন প্রকার সমন্নয় অথবা যোগাযোগ ছাড়াই একক ভাবে প্রার্থী বাছাই করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অারও বলেন, কাপ্তাই ইউনিয়ন থেকে আসন্ন উপজেলা নির্বাচনে যদি ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় কোন প্রার্থীকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে দলীয় প্রার্থীর পক্ষে এই ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী নির্বাচনী কর্মকান্ড অংশগ্রহণ করবে না।প্রয়োজনে তারা  একযোগে পদত্যাগের হুশিয়ারী প্রদান করেন। তারা এও বলেন, এই ইউনিয়ন থেকে প্রয়োজনে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়ে তার পক্ষে কাজ করবেন। সভাপতির বক্তব্যে সাগর চক্রবর্ত্তী বলেন, বৃহস্পিতবার (৭ই ফেব্রুয়ারি) ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাথে কথা বলে পরবর্তী করণীয় সিদ্ধান্ত সিদ্ধান্ত নিবেন বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ