• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2019   Monday

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর উদ্যোগে রাঙামাটিতে আয়োজিত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সোমবার সমাপ্ত হয়েছে। 

 

রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী দিনে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।


জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) এবং সহকারী প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বক্তব্য রাখেন। ইউনিসেফের সহযোগিতায় এই প্রশিক্ষণে রাঙামাটিতে কর্মরত ২৫জন সাংবাদিক অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তারুকদার এমপি বলেন, তিন পার্বত্য জেলার বড় বাধা হচ্ছে অবৈধ অস্ত্র। এই অবৈধ অস্ত্রের কারণে সাংবাদিক ও রাজনীতিবিদরা তাদের কাজ ভালোভাবে করতে পারছেন না। তাই সাংবাদিকদের এই অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের লিখনী তীব্র হওয়া উচিত।


তিনি আরো বলেন, নির্বাচনে হার-জিত থাকবে। কিন্তু প্রতিপক্ষরা বিভিন্ন জায়গায় হামলা, অপহরণসহ নানান হুমকি দিচ্ছে। এক্ষেত্রেও সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে।


সাংবাদিকদের সাথে অম্ল-মধু সম্পর্ক থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকরা অবশ্যই সমালোচনা করবেন। তবে নিন্দা না হয়ে সৎ ও গঠনমুলক সমালোচনা থাকতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ