• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটি ২৯৯ নং আসনের বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলন
জাল ব্যালট পেপার তৈরী করে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করার কৌশল নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2018   Saturday

রাঙামাটির ২৯৯ নং আসনের বিএনপির প্রার্থী মনি স্বপন দেওয়ান অভিযোগ বলেছেন,আওয়ামীলীগ প্রার্থীর জাল ব্যালট পেপার তৈরী করে তাতে পূর্ব থেকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করার কৌশল হিসেবে মিথ্যা, কল্পিত মামলা, হামলার মাধ্যমে ভোট কেন্দ্রে বিএনপির কর্মী শুন্য করার লিপ্ত রয়েছে। তারই পূর্ব প্রস্তুতি হিসেবে বিশেষ বিশেষ কেন্দ্রে আওয়ামীলীগের ঘরনার লোকজন দিয়ে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।


তিনি আরো অভিযোগ করে বলেন, নির্বাচনের এক দিন আগেও রাঙামাটি শহরসহ লংগদু,বাঘাইছড়ি,কাউখালী,বরকল,রাজস্থলীসহ সকল উপজেলার পুলিশ ও আওয়ামীলীগ যৌথভাবে সশস্ত্র অবস্থায় নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও ঘরবাড়ী তছনছ ছাড়া ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে।


শনিবার রাঙামাটিতে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মনিস্বপন দেওয়ান এসব অভিযোগ করেন।

 

সংবাদ সন্মেলনে এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা দীপেন দেওয়ান, মনিষ দেওয়ান, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে মনি স্বপন দেওয়ান অভিযোগ করে আরো বলেন, নির্বাচনী প্রচারনায় বিভিন্ন স্থানে আওয়ামীলীগের সশস্ত্র ক্যাডাররা বিএনপি তথা ধানের শীষের প্রচার মাইকিং,পোষ্টারিং,নির্বাচনঅ অফিসে ও গনসংযোগে প্রতিনিয়ত পুলিশের সহযোগিতায় হামলা ও ভাংচুর করেছে। নেতাকর্মীদের উপর বর্বোরোচিত নির্যাতন চালাচ্ছে। কিছু কিছু এলাকায় মিথ্যা মামলা ও হামলা ভয়ভীতির মাধ্যমে কতিপয় নেতাকর্মীদের আওয়ামীলীগে যোগদান নাটক করতে বাধ্য করা হয়েছে। পুলিশের সহযোগিতায় হামলা করছে আওয়ামীলীগের সশস্ত্র ক্যাডাররা উল্টো আওয়ামীলীগ ও পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী ও মিথ্যা মামলা দিচ্ছে। হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।


তিনি আরো অভিযোগ করেন আওয়ামীলীগ প্রার্থী প্রতি পদে পদে নির্বাচনী আচরণ বিধিলংঘন করলেও নির্বাচন কমিশন উক্ত আচরণ বিধি লংঘন এর দায়ে কোন ব্যৗবস্থা গ্রহন করেনি। সুষ্ঠ নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তারা অনিয়ম দেখেও না দেখার ভান করছে।


আওয়ামীলীগের প্রতিবাদ ও নিন্দাঃ
এদিকে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান চিংকিউ রোয়াজা এক বিবৃতিতে দাবী করেছেন ধানের শীষ মার্কার বিএনপি মনোনীত প্রার্থী মনি স্বপন দেওয়ান নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার দেখে এবং নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে আতঙ্কিত হয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং নৌকার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য কল্পিত অভিযোগ করেছেন। প্রতিদিন শত শত বিএনপি-র নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করায় তিনি নিজে কর্মী সংকটে পড়েছেন। বিবৃতিতে আরো দাবী করা হয় জাল ব্যালট পেপার তৈরী করে, ব্যালট বাক্স ভরার চেষ্টা সম্পর্কে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত, জনগণের দল আওয়ামী লীগকে এই নোংরা কৌশল অবলম্বন করতে হয় না।


বিবৃতিতে আরো বলা হয়, এই ধরনের বানোয়াট অভিযোগ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য আমরা তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বরঞ্চ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ প্রতিদিন মোবাইল ফোনের মাধ্যমে হুমকী দেয়া হচ্ছে। উপজেলার নিরীহ ভোটারদেরও মোবাইল ফোনের মাধ্যমে প্রতিনিয়ত হুমকী দেয়া হচ্ছে। সারা দেশে প্রকাশিত সংবাদ অনুসারে জানা যায় জাল ব্যালট পেপার ছাপিয়ে সীল মেরে ব্যালট বাক্সে ভরে দেওয়ার জন্য পূর্ব প্রস্তুতির অংশ হিসাবে উদোর পি-ি বুধোর ঘাড়ে চাপানো হচ্ছে।


বিবৃতিতে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা এর আগে বাঘাইছড়ির আমতলী, বরকলের কুরকুটিছড়া, রিজার্ভ বাজারের নির্বাচনী অফিসে ভাংচুর ও অগিসংযোগসহ জেলার বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীদের উপর হমকী ও হামলা-নির্যাতন চালিয়ে আসছে বলে দাবী করা হয়েছে।


বিবৃতিতে এসব অপকর্মকে ঢাকা দেয়া ও নিশ্চিত পরাজয় বুঝতে পেরে নির্বাচন থেকে সরে দাড়ানোর হীন উদ্দেশ্যে বিএনপি-র প্রার্থী ভিত্তিহীন দাবী করে এসব অপকর্মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও এসব অশুভ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য বিএনপিসহ সকল প্রার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ