• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বরকলে ১৩টি গ্রামে নতুন বিদ্যুৎ লাইন সংযোগের জন্য দাবী

পুলিন বিহারী চাকমা,বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018   Wednesday

রাঙামাটির বরকল উপজেলা সদর ছাড়া আশে পাশের অন্যান্য গ্রাম গুলোতে কোন বিদ্যুৎ সংযোগ নেই। সদরের আশে পাশের বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুৎতের আওতায় আনার জন্য লিখিত ভাবে দাবী জানানো হয়েছে।

 

উপজেলা সদরের আশে পাশের বিদ্যুৎ বিহীন গ্রাম গুলো হচ্ছে- সাক্রাছড়ি অড়াছড়ি, আইমাছড়া জগন্নাথছড়া চাইল্যাতুলি,কলেজ পাড়া ভুদোছড়া মরাউজ্জ্যাংছড়ি লুদিবাঁশছড়া গরগুরিছড়া ডাকভাঙ্গা দেওয়ানচর ও পূর্বকদম তুলি গ্রাম। এসব বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুতের আওতায় আনার জন্য গেল ৭ অক্টোবর তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের বরাবরে লিখিত দাবী জানিয়েছেন বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা ।

 

 গেল ২০১৫ সালের ৩ ডিসেম্বর বরকল উপজেলা সদরের ১১কেভি বিদ্যুৎ সংযোগ লাইন উদ্ভোধন করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং। উদ্ভোধনের সময় প্রতিমন্ত্রীরা বলেছেন বরকল উপজেলার বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া হবে। তার ধারাবাহিকতায় বরকল উপজেলা সদরের আশে পাশের বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুতের আওতায় আনা হলে ওই গ্রামের মানুষদের জীবন ধারায় যেমনি পরিবর্তন আসবে তেমনি সরকারে ঘরে ঘরে বিদ্যূৎ সংযোগ দেয়া এ উদ্যোগটির সফলতা ফিরে পাবে বলে মনে করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা।

 

বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুতের আওতায় আনার ব্যাপারে জানতে চাইলে তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ নুরুল আলম জানান লিখিত আবেদন পত্রটি প্রকল্প পরিচালকের কার্যালয় হয়ে ঘুরে এসে তার হাতে এসেছে। তিনি প্রকল্পে অর্ন্তভুক্ত করে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ