• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে শিল্পকলা একাডেমীর ৪১ বছর পূর্তী উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2015   Friday

রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীর ৪১ বছর পূর্তী উদযাপন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা শিল্পকলা মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেম্রী সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি পাবলিক প্রসিকিউটর এ্যাড:রফিক ও সাংস্কৃতিক ব্যাক্তিরা।

 

আলোচনা শুরুর আগে ৪১ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি।  আলোচনা সভাশেষে শিশু কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোরা উপজাতীয় নৃত্য ও গান পরিবেশিত হয়। পরে বাংলাদেশ টেলিভিশনের হীরক জয়ন্তী উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রাঙামাটি থেকে বিজয়ী শিশুদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন অতিথিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, শিল্প কলার মাধ্যমে এ জেলার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন-জীবিকা, সুখ-দুঃখ ও সংকৃতিকে বিকশিত করতে হবে। যে জাতি যতবেশী নিজের সংস্কৃতিকে দেশ বিদেশে বিকশিত করতে পারবে সে জাতি ততবেশী পরিচিতি লাভ করা সম্ভব। তাই প্রতিটি অনুষ্ঠান ও প্রতিযোগিতায় নিজ নিজ জাতির সংস্কৃতিকে নাচ গান, কবিতা ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে হবে।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ