• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সংবাদকর্মীদের সাথে ব্লাষ্টের মতবিনিময় সভার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2016   Thursday

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট(ব্লাষ্ট) রাঙামাটি ইউনিটের কার্যক্রম সম্পর্কে বৃহস্পতিবার সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

 

ব্লাষ্ট রাঙামাটি ইউনিটের কার্যালয়ে মতবিনিময় সভায়  গেল এক বছরের গরীব ও সাধারণ মানুষের আইনগত সহায়তা বিভিন্ন কার্যক্রমের উপর তুলে ধরেন ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান। এসময় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, মোহাম্মদ আলী, ব্লাষ্টের কর্মকর্তা কানিম চাকমা ও রাঙাবী তংচংগ্যা উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামের দরিদ্র মানুষের আইনী সহায়তার পাশাপাশি এডভোকেসী ও সচেতনতার লক্ষ্যে ব্লাস্ট রাঙামাটিতে তার কার্যক্রম চালাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্ষন্ত ১৫৭টি অভিযোগ গ্রহন করা হয়েছে। এর মধ্যে মামলার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ৬৭টি, মধ্যস্থার মাধ্যমে স্থায়ী নিষ্পত্তি হয়েছে ৮০টি, মামলা দায়ের করা হয়েছে ৬৭টি, মামলা নিষ্পতি হয়েছে ৭২টি, কেস রেফারেল হয়েছে ২৫টি এবং পরামর্শ দেওয়া হয়েছে ১৬৬টি। এতে সর্বোমোট তিন হাজার ৬শ গরীব ও সাধারণ মানুষ উপকার পেয়েছেন। এছাড়া সালিশ ও আদালতের মাধমে বিবাদীর পক্ষ থেকে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়েছে। 

 

ব্লাষ্টের রাঙামাটি ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান বলেন, গরীব ও অসহায়দের বিনামূল্য আইন সহায়তা ও পরামর্শ প্রদান ছাড়াও ব্লাষ্টের পক্ষ থেকে জনস্বার্থে মামলা পরিচালনা ও পরামর্শ প্রদান করা হয়।  তিনি আগামীতে রাঙামাটিতে যে সমস্ত জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত রয়েছে সেগুলো মামলা পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমের হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ