• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

কল্পনা চাকমা অপহরণ মামলার অধিকতর তদন্তের আবেদনে শুনানী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2023   Sunday

বহুল আলোচিত হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমার অপহরণ মামলার রোববার রাঙামাটির বিচারিক আদালতে শুনানী অনুষ্ঠিত হয়েছে। তবে এ মামলার পরবর্তী শুনানীর আদেশ অপেক্ষামান রয়েছে।


বাদীর পক্ষে আইনজীবি জুয়েল দেওয়ান জানান, রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট স্বর্ণ কমল সেন আদালতে কল্পনা চাকমার আপহরণ মামলার শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীকালে বাদীর পক্ষে আইনজীবি জুয়েল দেওয়ান, এ্যাডভোকেট রাজীব চাকমা, মামলার বাদী ও কল্পনা চাকমার বড় ভাই কালেন্দী কুমার চাকমা ছাড়াও তদন্তকারী কর্মকর্তা পুলিশ সুপারের প্রতিনিধি কোর্ট ইন্সপেক্টর মোঃ আজম, পুলিশ উপ পরিদর্শক গণেশ শীলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


তিনি আরো জানান, গেল ২০১৬ সালের তদন্তকারী কর্মকর্তা পুলিশ সুপার চুড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেছেন তার বিরুদ্ধে আমরা না রাজির আবেদন জানিয়েছি। কারণ তদন্তে আদালতের যে নির্দেশনা ছিল তা যথাযথভাবে তদন্ত প্রতিবেদনে উঠে আসেনি। যার প্রেক্ষিতে ক্ষুদ্ধ হয়ে প্রতিবেদন প্রত্যাখান করে পুনরায় অধিকতর তদন্তের জন্য আবেদন করা হয়েছে। এ আবেদেন প্রেক্ষিতে রোববার এ শুনানী অনুষ্ঠি হয়েছে। তবে এ মামলার পরবর্তী শুনানীর আদেশ অপেক্ষামান রয়েছে।


তিনি জানান, শুনানীতে আদালতে কাছে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে তা আদালতের দেওয়া চারটি নির্দেশনা কোনটাই প্রতিফলন না করার কারণে মামলার প্রকৃত তথ্য ও সত্য উদঘাটনের যেগুলো প্রয়োজন সেগুলো কোনটাই তদন্তকারী কর্মকর্তা করেননি। তাই বিজ্ঞ আদালতের কাছে না রাজি আবেদনে উপস্থাপন করেছি। এতে আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘক্ষণ বক্তব্যে শুনেছেন।


তিনি আরো জানান, মামলার এ পর্ষন্ত ৩৯ জন তদন্তকারী কর্মকর্তা বদল করা হয়েছে। অপহৃত কল্পনা চাকমা কার দ্বারা অপহরণ হয়েছেন তার উদঘাটনের দায়িত্ব পুলিশের। কিন্তু সেটা উদঘাটন করা সম্ভব হচ্ছে না। কাজেই কোনটাই না করায় মানবধিকার ও মৌলিক অধিকারের লংঘন ও ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে ব্যতয় ঘটছে। তাই অপহরনের মামলা প্রকৃত তদন্ত ও সত্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের চিহিৃত করে যথাযথ বিচার করা হোক।


মামলার বাদী কল্পনার বড় ভাই কালিন্দী কুমচার চাকমা জানান,১৯৯৬ সাল থেকে ২০২৩ সাল পর্ষন্ত মামলা চলে আসলেও রাষ্ট্রপক্ষ মামলা রায় এখনো দিচ্ছেন না। পাশাপশি মামলায় প্রকৃত দোষীদের নাম মামলায় অর্ন্তভূক্ত করা হয়নি। চুড়ান্ত তদন্ত প্রতিবেদনে আদালতের কাছে না জারি দাবী আবেদন জানিয়ে অধিকতর তদন্তের জন্য বিচার বিভাগী তদন্তের আবেদন জানিয়েছি। তিনি এ মামলার একটি সুষ্ঠ বিচারের কামনাও করেন।


উল্লোখ্য,১৯৯৬ সালের ১২জুন রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা লাইল্যা ঘোনা নিজ বাড়ী থেকে কল্পনা চাকমা অপহৃত হন। ২০১৬ সালে মামলার তদন্ত কর্মকর্তা রাঙামাটির পুলিশ সুপার তদন্তের চুড়ান্ত রিপোর্ট রাঙামাটি আদালতে পেশ করেন। তবে কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা এ মামলার চুড়ান্ত প্রতিবেদন প্রত্যাখান করে না রাজির আবেদন জানিয়ে মামলার অধিকতর তদন্তের আবেদন জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ