• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বন মামলার বিচারের রায়কালে বিচারকের পর্যবেক্ষন মতামত
বন মামলা আইনের ৪২ধারার দি চিটাগাং হিলট্রাক্টস ট্রানজিট রুলস ১৯৭৩-এর ৯ নং বিধি সংশোধনের সুপারিশ

মোস্তফা কামাল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2016   Tuesday

দি চিটাগাং হিলট্রাক্টস ট্রানজিট রুলস ১৯৭৩-এর ৯ নং বিধিটি বন আইন ১৯২৭-এর ৪২ ধারার সাথে সাংঘর্ষিক পূর্ণ হিসেবে  উল্লেখ করে এই ধারাটির সংশোধন হওয়ার  প্রয়োজন বলে পর্যবেক্ষন মতামত প্রদান করা হয়েছে।

 

এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বন মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সহ মন্ত্রনালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, রাঙামাটির বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বন সংরক্ষক- এর কাছে সংশোধনের জন্য সুপারিশ করা হয়।

 

মঙ্গলবার রাঙামাটির সিজিএম  কোর্টে দায়েরকৃত বনমামলা ০৯/২০১৩ এর  বিচারের রায় প্রদানকালে রায়ের পর্যবেক্ষন  করে এ পর্যবেক্ষন মতামত সুপারিশ করেন রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের  বিজ্ঞ সিজিএম মোহাম্মদ সামস উদ্দীন খালেদ ।

 

রায়ের বিস্তারিত বর্ণনার একটি অংশে বিজ্ঞ বিচারক উল্লেখ করেন, বন মামলা আইন ১৯২৭-এর ৪২ ধারায় দায়েরকৃত মামলার আসামিদের শাস্তি সর্বোচ্চ ৩ বছরের কারাদন্ড এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।  দি চিটাগাং হিলট্রাক্টস ট্রানজিট রুলস ১৯৭৩-এর ৯ নং বিধিতে নির্দেশিত শাস্তির পরিমান অপ্রতুল হওয়ায় এবং উহা বন আইনের ১৯২৭-এর ৪২ ধারার সহিত সাংঘর্ষিক পূর্ণ থাকায় একদিকে অপরাধীরা সহজে ছাড়া পেয়ে যাচ্ছেন এবং অপরদিকে তিন পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ বন সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়েছে ।  এই অঞ্চলের  বনজ সম্পদ রক্ষায়  দি চিটাগাং হিলট্রাক্টস ট্রানজিট রুলস ১৯৭৩-এর ৯ নং বিধিটি বন আইন ১৯২৭-এর ৪২ ধরার আলোকে সংশোধিত হওয়া প্রয়োজন।

 

মামলার রায়ে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্ম মোহাম্মদ সামস উদ্দিন খালেদ আসামী  মোঃ মনছুর আলীকে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হওয়ায়  দি চিটাগাং হিলট্রাক্টস ট্রানজিট রুলস ১৯৭৩ এর ৯ ধারা মোতাবেক ৬ মাস সশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে দুই মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং আসামী আদালতে আত্নসমর্পন অথবা পুলিশ কতৃর্ক ধৃত হওয়ার পর থেকে এই শাস্তি কার্যকর হবে বলে উল্লেখ করেন। অপর আসামী সৈকত বড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ার তাকে খালাস প্রদান করা হয়।

 

মামলার রায়ে জব্দকৃত ৯০ টুকার সেগুন কাঠ ৮৭.১৩ ঝণফুট)কাঠ এবং  কাঠ বহনে ব্যবহৃত রংপুর–গ-৭৮০৭ (যা আদালতে উপস্থাপিত হয়নি) বন আইন ১৯২৭-এর ৫৫ ও ৫৬ ধারার বিধান মোতাবেক রাস্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়া হয়।

 

উল্লেখ্য,  ৯ মে ২০১২ সালে রাঙামাটির রাজস্থলী উপজেলার তাইতং পাড়া এলকায় সেগুন কাঠ বোঝাই একটি জীপ গাড়ী পরিত্যক্ত অবস্থায়  আটক করা হয়। পরবর্তীতে আটককৃত কাঠ  যাচাই-বাছাইকালে এ কাঠ অবৈধ উপায়ে পাচার করা হচ্ছিল প্রতীয়মান হলে  রাজস্থলী থানায় বন বিভাগের ফরেস্টার মোঃ শাহাজাহান নওশাদ বন মামলা আইনে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে এ মামলাটি  বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। মামলায়  মোঃ মনছুর আলম এবং সৈকত বড়ুয়াকে আসামী করা হয়। তবে এ মামলার দুই আসামী শুরু থেকেই পলাতক রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ