• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি’তে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2015   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

 

জেলা লিগ্যাল এইড কমিটি  আয়োজনে ”সরকারি আইনি সহায়তা পাওয়ার-উন্মুক্ত হলো দ্বার-বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার” শ্লোগানে জর্জ কোর্ট প্রাঙ্গনে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করে  খাগড়াছড়ি জেলা জর্জ ইনামূল হক ভূইয়া।

 

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড মোঃ আবুল মনসুর সিদ্দিকি উপস্থাপনায় খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটি’র আয়োজনে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা জর্জ মোঃ আব্দুলা-আল-মামুন, পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম, জেলা সিভিল সার্জন নিশীত রঞ্জন মজুমদার,জেলা পরিষদের সদস্য নিগার সুলতানা, খাগড়াছড়ি বার এসোশিয়েশনের আহবায়ক এ্যাডভোকেট আশুতোষ চাকমা প্রমূখরা বক্তব্য রাখেন ।

 

আলোচনা শেষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা খাগড়াছড়ি জেলা কমিটি’র আয়োজনে সেরা প্যানেল আইনজীবী এ্যাডভোকেট অনুপম চাকমাকে সন্মাননা স্মারক প্রদান ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজনে ”ফ্রি ব্লাড গ্র“পিং ক্যাম্পও খোলা হয় ।

 

এর আগে কোর্ট প্রাঙ্গন থেকে র‌্যালী শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে আবার কোর্ট প্রাঙ্গনে গিয়ে শেষ হয় । এ সময় সরকারী-বেসরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মহিলা সংগঠনের নেতৃবৃন্দরাসহ গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ