• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটিতে আ’লীগসহ অংগ সংগঠনের সচেতনতামূলক কর্মকান্ড

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2020   Friday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণ সচেতনামূলক অংশ হিসেবে জেলা আ’লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা  বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছেন।

 

সচেতনামূলক অংশ হিসেবে প্রশাসনের পাশাপাশি গেল বুধবার থেকে জেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূল কর্মকান্ডে অংশ গ্রহন করেন। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ব্যবস্থাপনায় শহরের বিজার্ভ বাজারস্থ পাহাড়িকা কাউন্টার সংলগ্ন এলাকায় জীবানুমুক্ত রাখতে হাত ধুওয়ার জন্য স্থায়ীভাবে  বেসিন স্থাপনের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজি মুছা মাতব্বর। এসময় উপস্থিত ছিলেন সহকারি প্রকৌশলী সজল চক্রবর্তী,সদর উপজেলার উপ-সহকারি প্রকৌশলী শুভ্রত বড়–য়া ও ২নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আবদুল করিম।

 

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতামূলক চম্পক নগর এলাকার প্রতিটি ঘরে ঘরে স্প্রে করেছেন ৮নংওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক মো.নাসির উদ্দিনের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী যুবলীগ,ছাত্রলীগসহ এলাকার সচেতনমহল। রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদারের পক্ষে ৮নং ওয়ার্ডের জন্য একটি স্প্রে মেশিন কিনে দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণরোধে জনসচেতনতার লক্ষে দীপংকর তালুকদার এমপির পক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগ পুলিশ লাইন এলাকায় জনসাধারণের মধ্যে সচেতনতামূলক মাক্স বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.শাহাজানসহ অনেকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ