• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

করোনাভাইরাস প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় সব ধরনের যাতায়াত বন্ধ-রাঙামাটি ডিসি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2020   Monday

রাঙামাটিতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলার মিজোরাম রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলোতে সব ধরনের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে বিজিবি কঠোর নজরদারীতে রয়েছে। এছাড়া রাঙামাটির জেলার বাইরে থেকে যারা আসছেন তাদেরকে চেক পোষ্টে কঠোর তল্লাশী করা হচ্ছে।


রাঙামাটিতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ তিনি আরো বলেন, এ পর্ষন্ত বিদেশ থেকে আসা ২৬৭ জন প্রবাসীদের মধ্যে ১১৫ জনকে হোমকোয়ারেন্টায়নে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন।


সোমবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সন্মেলন কক্ষে জেলার করোনা ভাইরাস পরিস্থিতি  নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ এসব কথা বলেন।


মতবিনিময় সভায় এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শিল্পী রাণী রায়, নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসক বলেন, গেল তিন মাস আগে যারা বিদেশ থেকে এসেছেন তাদের তালিকা নিয়ে তাদের তথ্য ও খোজ-খবর নেয়া হচ্ছে। জেলা প্রশাসনের টিম ও পুলিশ তাদের বাড়ীতে পাঠানো হচ্ছে। তাদেরকে হোম কোয়ারেণ্টাইনে থাকতে বলা হচ্ছে, না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাঙামাটিতে আইসোলেশন সেন্টারসহ করোনা চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। 


তিনি সাংবাদিকদের বিভিন্ন মতামতের উত্তরে বলেন, যে সব ঔষধের দোকান সর্দি কাশি, ব্যথানাশক ঔষধ কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি যে সব ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি করছে তার অভিযোগ পেলে সাথে সাথে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে জরিমানাসহ আইনগত ব্যবস্থা  নিচ্ছে।  ভ্রমাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত রয়েছে।


তিনি বলেন, রাঙামাটি জেলায় কোনভাবে করোনাভাইরাহ সংক্রমণ ছড়িয়ে না পড়ে তার জন্য সবাইকে প্রশাসন, সেনাবাহিনী,পুলিশ, জনপ্রতিনিধিসহ সবাইকে একযোগে কাজ রতে হবে। পাশাপাশি তিনি সবাইকে কোথাও অপ্রয়োজনে বাড়ীর বাইরে ঘুরাফেরা না করার জন্যও আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ