• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    
 
ads

রাঙামাটিতে বন বিভাগের ৪টি বিভাগীয় কার্যালয় আগুনে পুড়ে ছাই

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2020   Sunday

রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ, উত্তর বন বিভাগ, অশ্রেণী ভূক্ত বনাঞ্চল বিভাগ ও ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের প্রধান কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে জেনারেটরের বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটে। পুড়ে গেছে পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের দীর্ঘ বছরের নথিপত্র।


অগ্নিকান্ডের খবর পেয়ে রাঙামাটি ও কাউখালী উপজেলার ফায়ার স্টেশনের ২টি ষ্টেশনের ৭ ইউনিট, সেনাবাহিনীসহ স্থানীয় লোকজন প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ৪টি অফিসের ২ কোটি টাকার ও বেশী ক্ষয়ক্ষতি হতে পারে।


রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে রাঙামটি ও কাউখালীর দুটি স্টেশনের ৭ টি ইউনিট প্রায় দেড় ঘন্টার ও বেশী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রাথমিকভাবে কোন তদন্ত করার সুযোগ পায়নি। পরে তদন্ত করে জানা যাবে।


রাঙামাটি ফরেষ্ট অফিসের কর্মকর্তাদের একটি সুত্র জানায়, সকাল থেকে যথারীতি সকলেই অফিস আসে বিদ্যুৎ না থাকায় জেনারেটর দিয়ে কম্পিউটারসহ বিভিন্ন বৈদুতিক সরঞ্জাম চালানো হচ্ছে। এ সময় বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুন ধরে যায়। তাৎক্ষনিক আগুন নেভানোর চেষ্টা চালালেও অফিস ঘর দীর্ঘদিনের পুরনো এবং দীর্ঘ বছরের কাগজ ও ফাইল পত্র থাকায় আগুন মুহুর্তেও মধ্যে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাউখালী ফায়ার সার্ভিসের গাড়ীও এসে যোগ দেয়। প্রায় দেড় ঘন্টার বেশী সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।


ঘটনার খবর পেয়ে রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মাঈন উদ্দিন পিএসসি, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ