• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বাঘাইছড়িতে ওয়ার্ড মেম্বারসহ ৩ জনকে অপহরণের অভিযোগ

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2020   Saturday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাঘাইছড়ি ইউনিয়নে এক ওয়ার্ড মেম্বারসহ তিন জনকে অপহরনের অভিযোগ উঠেছে। শনিবার ভোর রাতে  একদল দুর্বৃত্ত তাদের অপহরণ করে। অপহৃতরা হলেন  বাঘাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সমীরণ চাকমার (৪২), অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ন কিশোর চাকমা(৬০) ও মেরিন চাকমা। অপহৃতরা একই ইউনিয়নের বাসিন্দা।

 

অপহৃতদের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে ৮ থেকে ১০ জনের একদল দুর্বৃত্ত প্রথমে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সমীরণ চাকমার (৪২) জীবতলী গ্রামের বাড়ীতে ঘের্ওা করে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে একই ইউনিয়নের নিউ লাল্ল্যাঘোনা এলাকা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ন কিশোর চাকমা(৬০) কে ও মধ্যম বাঘাইছড়ি গ্রাম থেকে মোটর সাইকেল চালক মেরিন চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

এদিকে, এ অপহৃতদের স্বজনরা এ ঘটনার জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে এ সংগঠনের বাঘাইছড়ি উপজলা শাখার সাধারন সম্পাদক ত্রিদিব চাকমা এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে জানিয়েছেন, সংস্কারপন্থী জনসহতি সমিতির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্ধের কারণে এই অপহরনের ঘটনা ঘটেছে। তারা নিজেরাই অপহরণ করে এখন প্রতিপক্ষকে দায়ী করছে। এ ঘটনায় জনসংহতি সমিতি কোনভাবেই জড়িত নয়।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমএ মঞ্জর আলম জানান, অপহৃত স্বজনদের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরনের বিষয়ে পুলিশকে অবগত করেছে। তবে লিখিতভাবে এখনো অভিযোগ করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ