• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2020   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে জেলা পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নূরুল হুদার সভাপতিত্বে বক্তব্যে দেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব হোমদাস, লাইলাতুল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা। এসময় বিভিন্ন বিদ্যালয়-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতার বিজয়ীদেও মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।


জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২৮টি দল জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় রাণীদয়াময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 

মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও তৃতীয় হয়েছে পোয়াপাড়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়।

 

উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে রাঙামাটি সরকারী কলেজ, দ্বিতীয় কাউখালী সরকারী ডিগ্রী কলেজ ও তৃতীয় হয়েছে রাজস্থলী সরকারী কলেজ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ