• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে গুলিতে নিহতের ঘটনায় ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Feb 2020   Wednesday

রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ) এর এক কর্মী  নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবী করা হয়, গেল ১৯ ফেব্রুয়াারি রাঙামাটির বন্দুকভাঙা ইউপির চারিক্ষ্যং মুখের বোয়ালছড়ি গ্রামে একদল সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে সুমন চাকমা নামে এক ইউপিডিএফ সদস্যকে হত্যা ও অর্পন চাকমাকে অপহরণ করে তাদের আস্তানা সুবলং বাজারে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।


বন্দুকযুদ্ধ ঘটনাটি মিথ্যা ও সাজানো আখ্যায়িত করে বিবৃতিতে আরো  দাবী করা হয়, বুধবার ভোররাত আড়াইটার সময় বন্দুকভাঙা ইউনিয়নের সাহজবান্দা গ্রামে ঢুকে পড়ে। এ সময় অপহৃত অর্পন চাকমাকেও সাথে নিয়ে যাওয়া হয়। পরে অর্পনকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়। এর কিছুক্ষণ পর ঠিক পৌনে তিনটার সময় গ্রামবাসীরা কয়েকটি ব্রাাশ ফায়ারের শব্দ শুনতে  পেয়েছেন। 

 

বিবৃতিতে অপহরণকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো অপহরণের শিকার হওয়া ইউপিডিএফ সদস্যকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ ধরনের হত্যাকান্ড বন্ধের দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ