• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে বোট ডুবির ঘটনার চার দিন নিখোজের পর মা ও ছেলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2020   Tuesday

রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা ডুবির ঘটনার চার দিন পর মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া সড়ক ভাটা নদী থেকে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়েছে।

 

জানা গেছে, কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোণার কর্নফুলী নদীতে নৌকা ডুবির ঘটনার চার দিন পর মঙ্গলবার  সকালের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সড়ক ভাটা নদী এলাকা  থেকে নিখোঁজ মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের মৃত দেহ নদীতে ভাসতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মা ও ছেলের গলিত লাশ উদ্ধার করে। বিকালে দুটি মরদেহ তাদের আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরা হলেন  চট্টগ্রামের জোড়া গঞ্জের হরিপুর বাসিন্দা রাজীব মজুমদারের স্ত্রী  মৃত তুম্পা মজুমদার ও ৫ বছরের শিশুপুত্র মৃত বিজয় মজুমদার।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল বলেন, শুক্রবার বোট ডুবির ঘটনায় প্রথম দিন ১ জনকে উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস ও কাপ্তাই নৌ-বাহিনীর দল উদ্ধার তৎপরতা চালানোর পর ৫ দিনের মাথায় আজ রাঙ্গুনিয়া সড়ক ভাটা নদী থেকে একই পরিবারে মা টুম্পা মজুমদার ও ছেলে বিজয় মজুমদারের লাশ উদ্ধার করা হয়।

 

বোট ডুবির ঘটনায় নিহত দেবলীনা দে (১০) চট্টগ্রামের হাজারীগলির রতন দে`র কন্যা আর চট্টগ্রামের মিরশ্বরাই উপজেলার জোরারগঞ্জের রাজীব মজুমদার এর শিশু পুত্র বিজয় মজুমদার (৫) এবং স্ত্রী টুম্পা মজুমদার (৩০)।

 

উল্লেখ্য,  গেল শুক্রবার চট্টগ্রামের নন্দন কানন এলাকার রাধামাধব মন্দির থেকে প্রায় ১২৭ জন ইসকন সদস্য কাপ্তাইয়ের শীলছড়ি এলাকার বিভিন্ন মন্দিরে তীর্থ ভ্রমণে আসে। পরে তারা কর্ণফুলী নদী হয়ে ৩টি বোটে চা বাগানে যাওয়ার পথে ২টি বোট কুলে ভীড়লেও অপর ১টি বোট কুলে ভীড়ার আগেই বোট ডুবির ঘটনা ঘটে। এতে সবাইকে উদ্ধার করা হলেও ৩জন নিখোঁজ হয়। পরে একই দিন বিকেল ৪টার দিকে দেবলীনা (১০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হলেও একই পরিবারের মা ও ছেলের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।

--হিলবিডি২৫/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ